দ্বৈতবিমা
1. মি. রজত সাহা তাঁর জীবনের জন্য 'XYZ' কোম্পানির কাছ থেকে ১৫,০০,০০০ টাকার এবং ‘PQR কোম্পানির কাছ থেকে ১৮,০০,০০০ টাকার জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। এ ব্যবস্থা গ্রহণে জন্য তিনি অত্যন্ত খোশ মেজাজে আছেন।
মি. রজত কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আরমান মন্ডল তার ২০ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ির আর্থিক নিরাপত্তার জন্য প্রথমে শাপলা ইনস্যুরেন্স কোম্পানির নিকট ২০ লক্ষ টাকার বিমাচুক্তি করলেন। পরবর্তীতে তিনি পলাশ ইনস্যুরেন্স কোম্পানির নিকট একই গাড়ির জন্য ২০ লক্ষ টাকার বিমা চুক্তি করলেন। দ্বিতীয় চুক্তি সম্পাদনের ৬ মাস পর জনাব আরমান মন্ডলের গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলো। জনাব আরমান মন্ডল উভয় কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলেন। শাপলা কোম্পানি ১০ লক্ষ টাকা এবং পলাশ কোম্পানি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে ।
জনাব মাশরুর বিমা দাবি প্রাপ্তির অনিশ্চয়তার কথা চিন্তা করে তার ১০০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতির জন্য 'মডার্ন ইন্সুরেন্স কোম্পানি লি.' ও 'পপুলার ইন্সুরেন্স কোম্পানি লি.' নামক দু'টি বিমা কোম্পানি থেকে বিমা পলিসি গ্রহণ করেন। অন্যদিকে জনাব সামিয়া তার ২০০ কোটি টাকা মূল্যের জাহাজের জন্য প্রিমিয়ার ইন্সুরেন্স কোম্পানির' নিকট থেকে একটি বিমা পলিসি সংগ্রহ করেন। 'প্রিমিয়ার ইন্সুরেন্স কোম্পানি' উক্ত জাহাজের জন্য আবার 'জনতা ইন্সুরেন্স কোম্পানির নিকট থেকে ভিন্ন একটি বিমা পলিসি গ্রহণ করে ।
রাকিব সাহেব তার ডিপার্টমেন্ট দোকানটি একটি বিমা কোম্পানির নিকট বিমা করতে চাইলে তার ভাই রায়হান তাকে দুইটি বিমা কোম্পানির নিকট বিমা করার পরামর্শ দেন। কিন্তু ভাইয়ের পরামর্শ না মেনে তিনি 'ডেল্টা বিমা কোম্পানি'-এর নিকট দোকানটি বিমা করে ফেলেন। পরবর্তীতে দুর্ঘটনায় দোকানটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি রাকিব সাহেবকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে দোকানের ক্ষতিগ্রস্ত সব মালামাল নিয়ে যায়। এতে রাকিব সাহেব অসন্তুষ্টি প্রকাশ করেন।
জনাব সুমন তার ঝুঁকিপূর্ণ গ্লাস কারখানাটির জন্য কর্ণফুলী বিমা কোম্পানি ও মধুমতি বিমা কোম্পানি নামে দুটি বিমা কোম্পানির সাথে সমান অঙ্কে মোট ২০,০০,০০০ টাকার পৃথক পৃথক দুটি বিমা চুক্তি করেন। দুর্ঘটনায় কারখানাটির ৬,০০,০০০ টাকা ক্ষতি হলে কর্ণফুলী বিমা কোম্পানি জনাব সুমনের দাবিকৃত অর্থ ক্ষতিপূরণ করে। পরবর্তীতে কর্ণফুলী বিমা কোম্পানি মধুমতি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের অংশ দাবি করে।Question