ব্যাংক হিসাবের প্রকারভেদ
1. মি. রহমান সোনালী ব্যাংক, দিনাজপুর শাখায় একটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখেন। টাকার দরকার হওয়ায় হিসাব খোলার কিছুদিন পরে ব্যাংকে গেলে ব্যাংক তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে তিনি ব্যাংকারের পরামর্শে ঐ ব্যাংকে নিয়মিত টাকা জমা ও উত্তোলন করা যাবে এমন একটি হিসাব খুলেন।
ব্যাংক হিসাব কী?
গোপনীয়তা ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ নীতি কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত মি. রহমানের প্রথম হিসাবটি কী ধরনের ছিল তা ব্যাখ্যা করো।
মি. রহমানের আগে ও পরে খোলা হিসাব দুইটির মধ্যে কোনটি তার জন্য উত্তম? বুঝিয়ে লিখ ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব মনির একজন চাকুরীজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংক হিসাব খুলে প্রতি মাসে কিছু টাকা জমা রাখেন, এই হিসাব হতে তিনি মুনাফা ও পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার হিসাব থেকে টাকা উত্তোলন করেন। তিনি তার কোম্পানি থেকে বোনাস এবং মুনাফার অংশ হিসেবে পাঁচ লক্ষ টাকা পান যা তিনি আরেকটি হিসাব খুলে এককালীন জমা রাখার কথা ভাবছেন।
শামীমা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। খরচের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য তার বাবা একটি ব্যাংক হিসাব খোলার কথা বলেছেন। শামীমাকে ব্যাংকের ম্যানেজার তার উপযোগী একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিল।
জনাব আরাফের মুন ব্যাংকের তিনটি ভিন্ন শাখার হিসাব বিবরণী এখানে দেওয়া হলো:
শাখার নাম | জমা (টাকা) | উত্তোলন (টাকা) | মুনাফা (টাকা |
|---|---|---|---|
আগ্রাবাদ | ২০,০০,০০০ | ১৫,০০,০০০ | — |
সিডিএ | ১০,০০,০০০ | ২,০০,০০০ | ১৫,০০০ |
ইপিজেড | ১৬,০০,০০০ | — | ১৫,০০০ |
জনাব আরাফ আগামী মাসে চাকরি থেকে অবসর নিবেন। পেনশন সুবিধা হিসাবে তিনি ২০,০০,০০০ টাকা পাবেন। তিনি সিদ্ধান্ত নেন যে, কোনো ধরনের ব্যবসায়ে জড়িত না হয়ে সহজ জীবনযাপন করবেন।
রোটারী স্কুল ও কলেজের শিক্ষকদের মাসিক বেতনের ১০% প্রতি মাসে কলেজের নিজ নিজ হিসাবে জমা রাখেন, যা তারা চাকরি থেকে অব্যাহতির আগে উত্তোলন করতে পারবেন না। চাকরি থেকে অবসরের পর তারা এককালীন বড় অঙ্কের অর্থ ফেরত পাবেন। অন্যদিকে, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২ কোটি টাকা নির্দিষ্ট সময়ের জন্য এমন একটি হিসাবে জমা রাখেন যেখান থেকে বেশি আয় পাওয়া যাবে।