বাহক চেক, হুকুম চেক ও দাগকাটা চেক
1. মি. রহিম একজন ব্যবসায়ী। তিনি তার পাওনাদারের নিকট থেকে একটি চেক পান যার বাম পাশে আড়াআড়িভাবে দুটি দাগের মধ্যে 'হস্তান্তরযোগ্য নয়' কথাটি লেখা ছিল। চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ম্যানেজার সাহেব সরাসরি চেকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন তবে টাকা উঠানোর জন্য তিনি মি. রহিমকে একটি সহজ উপায় বলে দেন।
হুকুম চেক কী?
অগ্রিম চেক বলতে কী বোঝ?
মি. রহিম পাওনাদারের নিকট থেকে যে চেকটি পেয়েছিলেন সেটি কি চেক? এ চেকের তাৎপর্য সংক্ষেপে বর্ণনা করো।
ব্যাংক ম্যানেজার মি. রহিমকে টাকা উঠানোর জন্য কী সহজ উপায় বলে দেন? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মতিঝিলের স্বনামধন্য ব্যবসায়ী জনাব আজাদ সাহেব তার বন্ধু জনাব স্বপনকে এমন একটি চেক প্রদান করেন, যা শুধু জনাব স্বপনই ব্যবহার করতে পারবেন। একইভাবে জনাব আজাদ তার পাওনাদার জনাব শান্তকে একটি চেক প্রদান করেন। তবে উক্ত চেকটি ব্যবহার করে জনাব শান্ত শুধু রূপালী ব্যাংকের ফার্মগেট শাখায় তার হিসাবের মাধ্যমেই অর্থ উত্তোলন করতে পারবেন।
জনাব জুয়েল ঢাকা শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার নিকট পাওনা টাকা বাবদ জনাব আজাদের বরাবর ৮ লক্ষ টাকার একটি চেক ইস্যু করেন। চেকটি জনাব জুয়েল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে প্রেরণ করেন। কিন্তু জনাব জুয়েলের ব্যক্তিগত সহকারী ব্যাংক থেকে টাকা
উত্তোলন করে পালিয়ে যায়।
মিসেস সুলতানা তার দেনাদার মিসেস জাকিয়ার নিকট হতে গত ০১-০৬-২০১৬ তারিখে ৫০ হাজার টাকার একটি চেক পান। চেকটির উপরিভাগে বাম কোণে অঙ্কিত আড়াআড়ি দু'টি সমান্তরাল রেখার মাঝখানে 'এন্ড কেম্পানি' শব্দদ্বয় লেখা আছে। মিসেস সুলতানা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে গত ০১-০১-২০১৭ তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক নগদ টাকা প্রদান করতে অপারগতা প্রকাশ করে।
ব্যবসায়ী জনাব হাসনাত তার পাওনাদারের কাছ থেকে একটি চেক পেয়ে তার ব্যাংকে জমা দিলে ব্যাংক থেকে বলা হয় চেকটির অর্থ অন্য একটি শাখায় তার হিসাবে জমা দিয়ে সংগ্রহ করতে। জনাব হাসনাতের ঘনিষ্ঠ বন্ধু জনাব মেহমেত। হঠাৎ তাদের দুইজনের ব্যবসায়ের জন্য অর্থের প্রয়োজন দেখা দেয়। অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দুজন একমত হয়ে জনাব হাসনাত তিন মাস মেয়াদি একটি বিল প্রস্তুত করে স্বীকৃতির উদ্দেশ্যে জনাব মেহমেতের কাছে পাঠায়। যথা নিয়মে বিলটি ব্যাংক থেকে বাট্টা করে নিজেরা অর্থ ভাগ করে নেয়। মেয়াদপূর্তিতে উপস্থাপিত বিলটি পরিশোধিত হয়।