নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ
1. মি. শফিক তার কারখানায় প্রত্যেক শ্রমিক প্রতিদিন কতটা পণ্য উৎপাদন করবে তা ঠিক করে দিয়েছেন। এর আলোকে সাপ্তাহিক উৎপাদনের পরিমাণও নির্দিষ্ট করা হয়েছে। এতে তার যে সুবিধা হচ্ছে- i. শ্রমিকদের কাজ নিয়ন্ত্রণ সহজ হয়েছে ii. প্রতিষ্ঠানে ফাঁকিবাজির প্রবণতা দূর হয়েছে iii. শ্রমিকদের মধ্যকার আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে নিচের কোনটি সঠিক?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাশমিয়া আরিয়ানা একটি রপ্তানিমুখী গার্মেন্টসের এমডি। তিনি বছরে ১০,০০,০০০ পিস শার্ট ও প্যান্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু নির্দিষ্ট সময় শেষে ৬ লক্ষ পিস শার্ট ও প্যান্ট উৎপন্ন হয়। ফলে তিনি বিদেশি ক্রেতাদের অর্ডারমাফিক পণ্য সরবরাহ করতে পারেননি। এজন্য তিনি কারণ, অনুসন্ধান করেন এবং দেখতে পান বিভিন্ন ত্রুটি বিদ্যমান। সমস্যাগুলো দূর করতে পারলে উৎপাদনে গতিশীলতা আসবে।
XYZ ফিডস লি. দেশের পোল্ট্রি ফিড উৎপাদনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দৈনিক 8 ৩০,০০০ হাজার কিলোগ্রাম পোলট্রি ফিড উৎপাদনের আদর্শ মান নির্ধারণ করে। উৎপাদন ব্যবস্থাপক পর্যবেক্ষণ করে দেখতে পেলেন আদর্শ মান অনুযায়ী ঘণ্টা প্রতি যে হারে পণ্য উৎপাদন হওয়া উচিত ছিল তা হচ্ছে না। তাই তিনি সমস্ত উৎপাদন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করলেন এবং লক্ষ্য করলেন যে, একটি উৎপাদন মেশিন অকার্যকর হয়ে আছে।
মি. শিকদার একটি সোয়েটার কারখানার ব্যবস্থাপক। তিনি ২০২১ সালের মধ্যে ৫,০০,০০০ পিস্ সোয়েটার উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করলেন। অক্টোবর মাস পর্যন্ত কারখানাটি মাত্র ৩,০০,০০০ পিস্ সোয়েটার উৎপাদন করেছে। যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষমাত্রা উৎপাদনের উপায় নিয়ে তিনি ভাবছেন।
জনাব আসিফ একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে মাসে ৬০,০০০ একক মোবাইল তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু মাস শেষে দেখা গেল ৪৫,০০০ একক মোবাইল উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় জনাব আসিফ বেশ উদ্বিগ্ন ।
লক্ষ্যমাত্রা অর্জনে জনাব আসিফের করণীয় হলো—
i. আদর্শমান নির্ধারণ
ii. বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন
iii. সংশোধনমূলক ব্যবস্থা গ্ৰহণ
নিচের কোনটি সঠিক?