সাধারণ ভবিষৎ মূল্য
1. মি. শামীম ১২% চক্রবৃদ্ধি সুদে তার বন্ধু মি. বাশারকে ৫ বছরের জন্য ৫০,০০০ টাকা ঋণ প্রদান করল ।
উদ্দীপকে ঋণের সুদ বছরে দুইবার গণনা করলে মেয়াদ শেষে সুদাসল কত হবে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. জাওয়াদ একজন চাকরিজীবী। তিনি অবসরভাতা বাবদ ২০,০০,০০০ টাকা পেলেন। তিনি উক্ত টাকা একটি ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখার চিন্তা করছেন। ABC ব্যাংক তাকে ১২% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং XYZ ব্যাংক তাকে ১০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।
জনাব শাকিল তার পুরাতন গাড়ি বিক্রি করে ৫,০০,০০০ টাকা পেলেন যা ব্যাংকে ১০ বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে পারলেন, পদ্মা, ব্যাংকে জমা রাখলে ৫ বছর শেষে ৭,০০,০০০ টাকা পাবেন এবং গড়াই ব্যাংকে রাখলে ৪ বছর শেষে ৬,৫০,০০০ টাকা পাবেন।
জনাব সাজেদুল তার বিনিয়োগ হতে ১২% আয় পেতে চায়। SDC ব্যাংক তাকে প্রস্তাব দেয় যে, যদি সে ১,০০,০০০ টাকা ৫ বছরের জন্য জমা রাখে তবে তাকে ১১.৭৫% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ-প্রদান করা হবে। অন্যদিকে, TBR ব্যাংক উক্ত জমাকৃত অর্থের ওপর ১১.৯০% অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।
জামাল সাহেবের নিকট সঞ্চিত ৫০,০০,০০০ টাকা আছে যা তিনি মূলধন বাজারে বন্ডে বিনিয়োগ করতে চান। যার মেয়াদকাল ৫ বছর এবং সুদের হার ১২% এবং অর্ধ-বার্ষিক ভিত্তিতে সুদ গণনা করা হয়। কিন্তু তার এক বন্ধু রনি তাকে বন্ডে বিনিয়োগ না করে ঐ অর্থ একটি ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখার পরামর্শ দেন, যেখানে সুদের হার ১২.৫% এবং বার্ষিক ভিত্তিতে সুদ হিসাব করা হয়। তবে জামাল সাহেব বন্ডেই বিনিয়োগ করবেন বলে সিদ্ধান্ত নেন।