জাবেদা
1. মি. সাকিবের হিসাব বই থেকে নিম্নের ঘটনাগুলো নেওয়া হয়েছে :
২০২২-জানু. ১ | মি. সাকিব নগদ ২০,০০০ টাকা: ৫,০০০ টাকার পণ্যদ্রব্য ও ৪,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। |
২০২২-জানু. ৩ | ৫,০০০ টাকার মাল ধারে ক্রয় করেন এবং নগদে ক্রয় করেন ৭,০০০ টাকার পণ্য। |
২০২২-জানু. ৯ | ২০,০০০ টাকা মাসিক বেতনে ১ জন কর্মচারী নিয়োগ দেন। |
২০২২-জানু. ১৫ | নগদে মাল বিক্রয় করেন ১০,০০০ টাকা, ধারে ১৫,০০০ টাকা। |
২০২২-জানু. ২০ | আয়কর প্রদান করেন ৩,০০০ টাকা। |
২০২২-জানু. ২৫ | মজুরি প্রদান করে ১,৫০০ টাকা। |
২০২২-জানু. ৩১ | ক্রয়ের ফরমায়েশ প্রদান ২৫,০০০ টাকা । |
লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত কর।
১, ৩, ১৫ ও ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা কর ।
ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব তৈরি কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব সালাহউদ্দিন একজন ব্যবসায়ী। তিনি ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নবর্ণিত লেনদেনগুলো সংঘটিত হয়
জানু. ৪ ধারে পণ্য ক্রয় ৮০,০০০ টাকা।
৭ সৈকতের নিকট পণ্য বিক্রয় ১,০০,০০০ টাকা।১২ নগদে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
১৫ ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান ১০,০০০ টাকা।
২০ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৪,৫০০ টাকা।
২৫ সৈকতের নিকট থেকে ২% বাট্টা প্রদান সাপেক্ষে পাওনা আদায় করা হলো ।
৩০ কর্মচারীদের বেতন প্রদান ১২,০০০ টাকা।
জনাব স্বপ্নার ব্যবসায় প্রতিষ্ঠানে ২০২০ সালের মে মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয় :
মে ১ জনাব স্বপ্না ব্যবসায়ে ৮০,০০০ টাকা বিনিয়োগ করেন।
'' ৬ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।
'' ৭ দুই মাসের অগ্রিম ভাড়া প্রদান ১৫,০০০ টাকা।
'' ১৫ পণ্য বিক্রয় ২০,০০০ টাকা যার ৮০% নগদে এবং ২০% ধারে।
'' ২০ ২% বাটায় ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল।
'' ২৫ কমিশন পাওয়া গেল ১,৮০০ টাকা।
'' ২৬ ইকবালকে তার পাওনা ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৮০০ টাকা প্রদান করা হলো ।
'' ৩১ কর্মচারী রাফিকে বেতন প্রদান ৫,০০০ টাকা।
২০২২ সালের ১ জুলাই তারিখে জনাব আলম নগদ ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকার আসবাবপত্র এবং ৫০,০০০ টাকা কর্জ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
জুলাই ২ মি. আকাশের নিকট হতে পণ্য ক্রয় ৪৫,০০০ টাকা। ভ্যাট ধার্য করা হলো ১৫%।
‘’ ৫ সাব্বিরের নিকট ভ্যাটসহ মাল বিক্রয় করা হলো ৩৪,৫০০ টাকা।
‘’ ১০ লিটনের নিকট হতে কর্জ নেওয়া হলো ২০,০০০ টাকা।
‘’ ১৫ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৮০০ টাকা।
‘’ ১৭ বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
‘’ ১৮ কর্জ পরিশোধ করা হলো।
‘’ ২০ জীবন বিমার প্রিমিয়াম পরিশোধ করা হলো ২,০০০ টাকা।
‘’ ২৪ সঞ্চয়পত্র ক্রয় করা হলো ৮০,০০০ টাকা।
‘’ ৩০ যন্ত্রপাতি বিক্রয় করা হলো ২০,০০০ টাকা।
‘’ ৩১ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৩,০০০ টাকা।
কামাল টি স্টোর, খুলনা এর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ নিম্নরূপ:
ফেব্রুয়ারি-৪: সালমা টি ষ্টোর এর নিকট থেকে ফেরত ১২০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকা দর, ক্রেডিট নোট নং-১০০১।
" ১১: মিম টি-ষ্টোর এর নিকট থেকে ফেরত ১০০ কেজি চা প্রতি কেজি ১১০ টাকা দর, ক্রেডিট নোট-১০০২
" ১৬: সেতু টি ষ্টোর-এর নিকট থেকে ফেরত ৮০ কেজি চা, প্রতি কেজি ১২০ টাকা দর, ক্রেডিট নোট নং-১০০৩
" ২১: আয়েশা টি-ষ্টোর নিকট থেকে ফেরত ৭০ কেজি চা প্রতি কেজি চা ১০৫ টাকা দর ক্রেডিট নোট নং-১০৪।
‘’ ২৬: পৃথা টি ষ্টোর-এর নিকট থেকে ফেরত ৬৫ কেজি চা প্রতি কেজি ১২৫ টাকা দরে। ক্রেডিট নোট নং-১০০৫।