শেরে বাংলা এ. কে. ফজলুল হক
1. মি. সুনীল রায় ও মোহাম্মদ আবুল হোসেন একই ইউনিয়নের বাসিন্দা। দু'জনই রাজনীতিবিদ। দু'জনের লক্ষ্য সাধারণ মানুষের উন্নতি সাধন। অল্পকালের মধ্যেই সুনীল মারা যান। আবুল হোসেন থেমে থাকলেন না। তিনি কৃষিনির্ভর এলাকার কৃষি ও কৃষকের সমস্যা উপলব্ধি করে তা দূরীকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেন। কৃষকদের ছেলে- মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এলাকার মানুষ দুজনকেই বিশেষ উপাধিতে ভূষিত করলেন। সাধারণ মানুষের স্মৃতির মনিকোটায় তাঁরা স্মরণীয় বরণীয় হয়ে রইলেন।
দ্বৈতশাসন বলতে কী বোঝ?
'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল?
উদ্দীপকের মি. সুনীল রায়ের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপকের মোহাম্মদ আবুল হোসেনের সাথে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে কৃষকদের কল্যাণে তাঁর অবদান মূল্যায়ন করো ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

শামীম আহমেদ একজন রাজনৈতিক নেতা। সাধারণ মানুষের কল্যাণ তার রাজনীতির মূল লক্ষ্য। সকলের জন্য ন্যূনতম দুবেলা খাবার নিশ্চিত করা তার স্বপ্ন। কৃষি উন্নতির জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
করগাঁও গ্রামের শিক্ষিত যুবক আকিব মিয়া অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করেন যে, গ্রামীণ গরিব কৃষকরা সুদখোর মহাজনদের নিকট থেকে চড়া সুদে ঋণ নিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। ঋণের দায়ে কৃষকদের জমিজমা মহাজনরা গ্রাস করছে। আকিব মিয়া কৃষকদের রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
'ক' রাষ্ট্রের জনপ্রিয় নেতা মি. রহমান কৃষকদের মুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি মহাজনদের কবল থেকে কৃষকদেরকে মুক্ত করার জন্য একটি আইন প্রণয়ন করেন। তাছাড়া ভূস্বামীদের কবল থেকে জমি ফিরে পাওয়ার জন্য অপর একটি আইন তিনি প্রণয়ন করেন।