হিসাব সমীকরণ ও টেবুলার ছক
মি. সুমন সাগর ২০২২ সালের ১ মার্চ তারিখে নগদ ৭৫,০০০ টাকা, আসবাবপত্র ৬০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ৪০,০০০ টাকা নিয়ে কারবার শুরু করেন। প্রতিষ্ঠানটির মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
২০২২
মার্চ ২ বাকিতে মাল ক্রয় ৮০,০০০ টাকা।
মার্চ ৫ দাগকাটা চেকের মাধ্যমে মাল বিক্রি ১,২০,০০০ টাকা।
মার্চ ৮ অফিস ভাড়া বাবদ অগ্রিম প্রদান ১৯,০০০ টাকা।
মার্চ ১২ প্রদেয় হিসাবের বিপরীতে ২৫,০০০ টাকার নোট ইস্যু করা হলো।
মার্চ ১৮ নগদে মাল বিক্রয় ৯০,০০০ টাকা।
মার্চ ৩০ অফিস কর্মচারীদের বেতন প্রদান ৩২,০০০ টাকা।
মার্চ ৩০ পাওনাদারকে নগদ প্রদান ৩০,০০০ টাকা।
মার্চ ৩১ অফিস ভাড়া সমন্বয় করা হলো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব পামেল ২০২৩ সালের ১ জুলাই নগদ ৭০,০০০ টাকা, ৪০,০০০ টাকার সরঞ্জাম ও ১০,০০০ টাকার প্রদেয় হিসাব নিয়ে ব্যবসা শুরু করে। জুলাই মাসে তর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলি সম্পাদিত হয়:
জুলাই ৩ ধারে পণ্য ক্রয় ৭০,০০০ টাকা।
জুলাই ৮ মিলনের নিকট পণ্য বিক্রয় ৯০,০০০ টাকা।
জুলাই ১৩ নগদ বিক্রয় ৫০,০০০ টাকা।
জুলাই ২০ ক্রয় ফেরত ২০,০০০ টাকা।
জুলাই ২২ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।
জুলাই ২৭ ২% বাট্টায় পূর্ণনিষ্পত্তিতে মিলনের নিকট থেকে পাওনা আদায় হলো।
শাফিন ট্রেডার্স ২০২৩ সালের ১ জুলাই নগদ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৭০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জুলাই মাসে
তার সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ:
জুলাই ২ বাকিতে মাল ক্রয় ১,২০,০০০ টাকা।
জুলাই ৫ দাগকাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় ১,৫০,০০০ টাকা।
জুলাই ৬ অফিস ভাড়া প্রদান ২৫,০০০ টাকা।
জুলাই ১২ নগদে মাল বিক্রয় ৫০,০০০ টাকা।
জুলাই ২০ ২ তারিখে সংঘটিত লেনদেনের ৬০% পরিশোধ করা হয়েছে।
জুলাই ৩১ কর্মচারীর বেতন প্রদান ৩০,০০০ টাকা।
২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে জনাব হামিম নগদ ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকার আসবাবপত্র ও ব্যাংক থেকে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। প্রথম মাসে তার কারবারের লেনদেনসমূহ নিম্নরূপ:
জানু, ২ বাকিতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।
জানু, ৫ ২৫,০০০ টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয়।
জানু, ১০ ১০% বাট্টায় পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
জানু, ১৩ বহিঃফেরত ৬,০০০ টাকা।
জানু, ১৮ অফিস সরঞ্জাম ক্রয় ৮,০০০ টাকা।
জানু, ২২ কমিশন পাওয়া গেল ১০,০০০ টাকা।
জানু, ৩১ বেতন প্রদান করা হলো ১৫,০০০ টাকা।
জনাব ফাহাদ ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,৩০,০০০ টাকা এবং ৮০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ:
২০২৩
জানু.২ তিন মাসের ভাড়া বাবদ ৯,০০০ টাকা পরিশোধ করা হয়।
জানু.৩ মাসিক ৮,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়।
জানু.৫ ধারে বিক্রয় করা হয় ২৮,০০০ টাকা।
জানু.১৫ ২৫,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন।
জানু.২৫ ধারে বিক্রয়ের ১০% অনাদায়ী দেনা ধার্য করা হলো।
জানু.২৬ মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ৩,০০০ টাকা আয়কর পরিশোধ করেন।
জানু.২৭ যন্ত্রপাতির ওপর অবচয় ধার্য করা হলো ২,৭০০ টাকা।
জানু.২৮ বাকীতে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
জানু.৩১ বিজ্ঞাপন বাবদ প্রদান ১,৫০০ টাকা।