গড়মিল ও বিবরণী
1.
মি. সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল ৪২,০০০ টাকা। উক্ত মাসে তা লেনদেনগুলো নিম্নরূপ :
(১) ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপন করা হয় নাই।
(২) ২০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনও আদায় হয় নাই।
(৩) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই ।
(৪) ব্যাংক কর্তৃক ১০,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই ।
(৫) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয় নাই ।
(৬) ব্যাংক ৫০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই।
ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?
৩নং, ৪নং, ৫নং ও ৬নং দফার জাবেদা দাখিলা দাও ।
উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
২০২৩ সালের ৩০ জুন তারিখে সোনালী ট্রেডার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ৭৬০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৭১৭২ টাকা অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়:
১. জমাকৃত তো চেক আদায় হয়নি ১২০০ টাকা
২. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৫০০ টাকা
৩. ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ ৬০০ টাকা যা নগদানভুক্ত হয়নি
৪. ব্যাংক চার্জ সমূহ ১২৮ টাকা যা নগদানভুক্ত হয়নি
৫. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২০০ টাকা নগদানভুক্ত হয়নি
৬. ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে ৮০০ টাকা যার নগদানভুক্ত হয়নি
নিম্নের তথ্যাবলি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে শাহরিয়ার ব্রাদার্সের হিসাব বই থেকে নেয়া হয়েছে
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩১,০০০ টাকা;
(২) চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৭,০০০ টাকা।
(৩) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ৪,০০০ টাকা আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৪) চেক জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ২৫,০০০ টাকা।
(৫) ব্যাংক সুদ ৩,০০০ টাকা এবং বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,২৫,০০০ টাকা।
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে শাপলা ট্রেডার্স- এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৮,২০০ টাকা ছিল। কিন্তু উক্ত তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের মিল ছিল না। অনুসন্ধান করে নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায় :
(১) ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি ৫,০০০ টাকা।
(২) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা ৩,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
(৩) আদায়ের জন্য জমাকৃত ১০,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৪) ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক ৮,০০০ টাকা।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,৫০০ টাকা।
(৬) ব্যাংক চার্জ ৩০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
২০১৫ সালের ৩০ জুন তারিখে সাফা এন্ড কোং এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমির পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় :
(i) ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৭,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে ।
(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।
(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি ।
(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।
(v) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরীকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি ।