অংশীদারদের প্রকারভেদ ও যোগ্যতা
1. মিঃ X, Y এবং Z তিন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। কিছুদিন পর Z ব্যবসায় থেকে অবসর নেয়। তবে ব্যবসায় হতে তার মূলধন ফেরত না নিয়ে ঋণ হিসাবে রেখে দেয়। Z এর অবসরের বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
উদ্দীপকের মিঃ Z কোন ধরনের অংশীদার ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জাকির, মাহিন ও ইশমাম তিন বন্ধু মিলে অংশীদারি ব্যবসায় শুরু করে। জাকির, ও ইশমাম প্রত্যেকে ১০ লক্ষ টাকা মূলধন দিলেও মাহিন কোনো মূলধন দেয়নি। তবে মাহিন ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এবং তাঁর অভিজ্ঞতা কাজে লাগায়। ইশমাম ব্যবসায় গঠনের সময়ই ১০ লক্ষ টাকার বেশি দায় বহনে অস্বীকৃতি জানায়। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা দেনার দায়ে জর্জরিত।
রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসায় শুরু করলেন। সুমি কম্পিউটার বিষয়ক জ্ঞানে পারদর্শী। সে কারণে এ ব্যবসায়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সুমি কোনো মূলধন সরবরাহ করেনি। হঠাৎ রনি পাগল হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতার সম্মুখীন হয়।
রনি, মনি ও জনি তিন বন্ধু সমান মূলধন বিনিয়োগ করে জামালপুরে দয়াময়ী মোড়ে "অভিজাত ক্লিনিক" নামে একটি প্রাইভেট ক্লিনিক স্থাপন করেন। মি. সানি একজন এমবিবিএস ডাক্তার। তিনি দক্ষ ও অভিজ্ঞ একজন ব্যক্তি। এ সকল সদস্য মূলধন ছাড়াই তাকে অংশীদার করে নেয়। সানি, রনি ও মনি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। মি. জনি ব্যবসায় মূলধন বিনিয়োগ করলেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেনি। বছর শেষে জনি সমান মুনাফা দাবি করে। ফলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
রফিক, শফিক ও করিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। রফিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও পরিচালনায় অংশ নেন। শফিক মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশ নেন না। করিম মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে। হঠাৎ রফিক মস্তিষ্কবিকৃতির' কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।