উৎপাদনের উপকরণের মৌলিক বিষয়বস্তু
1. মিঃ খান আলফা কোম্পানির মান ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে সেজন্য উৎপাদন বিভাগের কর্মীদের নিয়মিত দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আলফা কোম্পানিতে সংগঠিত বিষয়ের ফলে — i. উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি পাবে ii. উৎপাদন ব্যয় হ্রাস পাবে iii. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গাজীপুরে মি. জিসানের গার্মেন্টস কারখানায় ১০০ জন দক্ষ শ্রমিক কর্মরত। শ্রমিকরা কাটিং, সুইং, প্যাকিং ও ফরমায়েশ অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়াসহ সকল কাজ দক্ষতার সাথে সম্পন্ন করেন। পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তিনি নিবন্ধিত এবং চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
গগনপুর গ্রামটি আত্রাই নদীর তীরে অবস্থিত। এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। ফলে এই গ্রামের অধিকাংশ জনগণ পেশায় জেলে। মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটি সংগঠন গড়ে তোলে। তারা নদী থেকে মাছ আহরণ করে সরাসরি ঢাকায় সরবরাহ করে। মাছের ন্যায্যমূল্য প্রাপ্তি এই সংগঠনের মূল উদ্দেশ্য।
জনাব হাসিব একজন প্রথম শ্রেণির কর্মকর্তা। তিনি তার উপার্জিত আয় দ্বারা সন্তানের লেখাপড়া, সংসারের খরচ চালিয়ে যাবার পর ভবিষ্যতের অনিশ্চয়তা চিন্তা করে অবশিষ্ট টাকা সহায় করেন। চাকরি শেষে তিনি সঞ্চিত অর্থ এবং স্থানান্তর যোগ্য নয় এমন একটি উৎপাদনের উপকরণ ব্যবহার করে বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
জনাব আবির পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০টি পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করেন। উৎপাদিত মাছ পাইকারদের কাছে বিক্রি করে তিনি বেশ লাভবান হন। সম্প্রতি মাছের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি জমি লিজ নিয়ে আরও ১০টি পুকুর তৈরির সিদ্ধান্ত নেন। সেজন্য একটি বাণিজ্যিক ব্যাংকে ২০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন ।