ক্রয় ও বিক্রয়
1.
মি.অন্তু "মনপুরা চিপস" কারখানার মালিক। তিনি আলুর মৌসুমে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে ন্যায্য মূল্যে আলু সংগ্রহ করেন। অতঃপর উক্ত আলু থেকে স্বাস্থ্যসম্মত চিপস তৈরি করেন। পরবর্তীতে উক্ত চিপস গুলো নিজস্ব দক্ষ কর্মীর মাধ্যমে শহরের বিভিন্ন দোকানগুলোতে বিক্রয় করেন। বর্তমানে তিনি তার উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আরো আকর্ষণীয়ভাবে সারাদেশে ক্রেতাদের নিকট উপস্থাপনের চিন্তা করছেন।
গুদামজাতকরণ কি?
প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত পণ্যটি তৈরির পূর্বে বিপণনের কোন কার্য সম্পাদিত হয়েছে? ব্যাখ্যা কর।
মি.অন্তু বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'রসেরফোটা' দীর্ঘদিন ধরে মিষ্টি, সন্দেশ, জিলাপি ও দই ইত্যাদি তৈরি ও বাজারজাত করে আসছে। শুরু থেকে তাদের উৎপাদিত, পণ্য শহরে বেশ জনপ্রিয় হলেও. বর্তমানে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান বাজারে আসায় 'রসেরফোটা' এর বিক্রয় ও মুনাফা হ্রাস পেয়েছে। বর্তমানে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে 'রসেরফোটা' আকর্ষণীয় মোড়কে নতুন আঙ্গিকে পণ্য বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে।
বিমল পালের পূর্বপুরুষ মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। বর্তমানে মাটির তৈরি জিনিসপত্র মানুষ ব্যবহার করে না কিন্তু উচ্চশিক্ষিত বিমল পাল এ পেশা থেকে সরে না গিয়ে বরং মাটির তৈরি আধুনিক কারুপণ্য তৈরি করে বড় বড় শহরে সৌখিন ক্রেতাদের কাছে বিক্রি করেন। বিদেশে মাটির তৈরি সৌখিন জিনিসের ব্যাপক চাহিদা আছে জেনে তিনি এসব পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেন।
নোয়াখালীর চরাঞ্চলে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয়। ঢাকার ব্যবসায়ী মি. রমেশ ঘোষ নোয়াখালীর চরাঞ্চল থেকে তরমুজ সংগ্রহ করে ছোট, মাঝারি ও বড় এই তিনটি শ্রেণীতে বিভক্ত করে ভোক্তাদের কাছে বিক্রয় করেন। কিন্তু উত্তর তরমুজের ব্যাপক চাহিদা চলাঞ্চলে থাকা সত্ত্বেও ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় পর্যাপ্ত পরিমাণে তরমুজ সরবরাহ করা নিয়ে তিনি বেশ চিন্তিত।
ডাক্তার ভেষজ বাড়ি নামে অনলাইন পেইজের মাধ্যমে "গ্যাস্ট্রো ফিনিশ" নামে ২০ ধরনের প্রাকৃতিক উপাদান গুড়ো করে একটি পেটের গ্যাস নিরাময় পণ্য বিক্রি করে। ক্রেতা বর্তমানে গ্যাসের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই পণ্য সেবনে আগ্রহী হয়েছে। সব কাস্টমারের রিভিউ মেসেজ দেখে অনেকই এই পণ্য কিনে উপকার পেয়েছে। ফলে এখন অনেক বিক্রি বাড়ছে। এতে মুনাফা হচ্ছে আগের চেয়ে বেশি।