সাধারণ বর্তমান মূল্য
1. মিস শামীমা ৫ বছর পর একটি ট্রাস্ট গঠন করবেন সেই জন্য ৫০,০০,০০০ টাকার একটি তহবিল গঠন করতে চান।এ জন্য তিনি ঐ তহবিলে কিছু টাকা জমা করবেন যেখানে তিনি ৯% হারে সুদ পাবেন। মিস শামীমা তার ভবিষ্যত তহবিলে এখন কত টাকা জমা করবেন?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে কী বলা হয়?
মি. সুমন তার ছেলেকে ৫ বছর পর একটি কম্পিউটার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। ৫ বছর পর কম্পিউটারের মূল্য হবে ১০,০০০ টাকা। যদি সুদের হার ১০% হয় তবে উক্ত টাকার বর্তমান মূল্য কত?
বাট্টার হার বাড়লে বর্তমান মূল্যের কী পরিবর্তন হবে?
জনাব আশরাফুল একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। কোম্পানি তার আবাসনের জন্য স্বল্পমূল্যে একটি ফ্ল্যাট প্রদানে আগ্রহী। কোম্পানি তাকে দুটি বিকল্প প্রস্তাব দিল। প্রথমটি হলো ফ্ল্যাটের মূল্য বাবদ ৪,০০,০০০ টাকা করে সমান বার্ষিক কিস্তিতে ১০ বছরে পরিশোধ করা। দ্বিতীয়টি হলো ১০,০০,০০০ টাকা নগদ পরিশোধ করে অবশিষ্ট অর্থের জন্য ২,৫০,০০০ টাকা বার্ষিক কিস্তি ১০ বছর পরিশোধ করা। আশরাফুলের সুযোগ ব্যয়ের হার ৮% ।