পণ্য বা সেবা ডিজাইনের পর্যায়,বিবেচ্য বিষয়,শ্রেণিবিভাগ,বৈশিষ্ট্যসমূহ
1. মিসেস অবন্তী একটি ফ্যাশন হাউস পরিচালনা করেন। তিনি প্রায়ই উৎপাদিত পণ্যের ডিজাইনে পরিবর্তন এনে থাকেন। ফলে তার পণ্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এবারের ঈদ উপলক্ষ্যে তিনি নতুন নতুন ডিজাইনের বিভিন্ন ফ্যাশনের পোশাক তৈরি করে সাফল্য অর্জন করেছেন। ভবিষ্যতে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন করার কথা ভাবছেন।
ক. ব্যবহারিক ডিজাইন কী?
"পণ্য ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে"- ব্যাখ্যা করো।
উদ্দীপকে মিসেস অবন্তী কোন ধরনের পণ্য ডিজাইন করেছেন? ব্যাখ্যা করো।
"মিসেস অবন্তীর উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত"- তুমি কি একমত? পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
এশা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি-ঢাকার নিউ মার্কেটে বৈশাখী ফ্যাশন হাউজ' প্রতিষ্ঠা করেন। প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিনি ভোক্তাদের পছন্দ অনুযায়ী কাপড়ের ডিজাইন করে থাকেন। তার ডিজাইনকৃত পোশাক ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে মিসেস তাজরীন 'ফাল্গুনী ফ্যাশন হাউজ' নামে একটি শো- রুম বনানীতে প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি কম্পিউটার গ্রাফিক্স প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করে এবং বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন করে। এতে ফাল্গুনী ফ্যাশনের বিক্রয় ব্যাপক বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করে।
মি. নওমি যশোরের বড় বাজারে একটি টেইলারিং শপের মালিক। তিনি ক্রেতাদের চাহিদা এবং সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক ও রুচিসম্মত ডিজাইনের পোশাক তৈরি ও সরবরাহ করে থাকেন। এতে করে তার প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেজন্য ক্রেতাদের বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মিলকো বেকারি' উন্নতমানের বিস্কুট ও গাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করে। ইদানীং প্রতিষ্ঠানটি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হওয়ায় আকর্ষণীয় মোড়ক 'ব্যবহার করে পণ্য বাজারজাত করার চিন্তা করছে।
আরিয়ান লি, 'সুপার কিট' নামে মশা মারার এরোসোল উৎপাদন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি এ পণ্যের ডিজাইন পরিবর্তনের মাধ্যমে আরও কার্যকারিতা বাড়িয়ে 'সুগার কিট গোল্ড' নামে বাজারে ছাড়ে। এতে বিক্রয় বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। অন্যদিকে 'গ্লোব লি.' তার পণ্যের বহিরাবরণের পরিবর্তনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করলেও তেমন সফলতা পায়নি।