1. মিসেস তানহা AB লাইফ ইন্সুরেন্স-এর সাথে মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ১০ বছরের একটি বিমা চুক্তি করেন। ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা বিমার অর্থ পাবেন আর জীবিত থাকলে তিনিই অর্থ পাবেন। পাঁচ বছর প্রিমিয়াম প্রদান করার পর আর্থিক অসঙ্গতির কারণে তিনি বিমাটি বন্ধ করে দেয়ার আবেদন করেন। বিমা কোম্পানি তার আবেদনটি বিবেচনা করে কিছু অর্থ প্রদান করে।
প্রিমিয়াম কী?
জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন?
উদ্দীপকে মিসেস তানহা মেয়াদের ভিত্তিতে কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে বিমা কোম্পানি মিসেস তানহাকে যে অর্থ প্রদান করেছে, তা কতটুকু যুক্তিসঙ্গত? যুক্তিসহ ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found