লে-আউটের প্রকারভেদ
1. মিসেস তানিশা নাটোরে 'সপ্তবর্গ' নামে একটি শাড়ি ও থ্রি-পিসের বিপণি পরিচালনা করেন। ঈদ উপলক্ষে এ বিপণিতে অত্যন্ত উন্নতমানের শাড়ি ও থ্রি-পিসের সমাহার থাকায় প্রতিদিন অসংখ্য ক্রেতার সমাগম ঘটে। ব্যাপক বিক্রির কারণে ঈদের এক সপ্তাহ আগেই স্টক কমে যায় এখন আর প্রতিষ্ঠানটির পক্ষে ক্রেতাদের চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে মিসেস তানিশা চিন্তিত হয়ে পড়েছেন। উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের লে-আউটের কথা বলা হয়েছে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব সাবিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঢাকার মিরপুর- ১০ এ ‘রংধনু' নামে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। নতুন এ শপে পণ্যগুলোকে আলাদা বিভাগে সাজিয়ে রাখা হয়। নির্দিষ্ট বিভাগ থেকে ক্রেতারা পণ্য কিনে। সুন্দর ও সজ্জিত এ শপটি ক্রেতাদের আকৃষ্ট করে। কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শপটিতে চলাচলের অসুবিধা দেখা দেয়। ফলে মি. সাবিক নতুন একটি স্থানে ক্রেতাদের চলাচলের সুযোগ ও কার্যকরভাবে পণ্য সাজিয়ে রাখার কথা চিন্তা করছেন।
জনাব রাসেল ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। উক্ত গার্মেন্টস এর নিচতলায় তৈরি পোশাক প্যাকেটজাত করা হয়। ২য় তলায় কাপড় কাটা, ৩য় ও ৪র্থ তলায় কাপড় সেলাই এবং ৫ম তলায় কাপড় ওয়াশিং করা হয়। বর্তমানে জনাব রাসেল সুষ্ঠুভাবে ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য গার্মেন্টস এর পাশেই একটি অফিস ভাড়া নেন। সেখানে অফিসের বিভিন্ন বিভাগ এবং অফিসের প্রয়োজনীয় ফ্যাক্স মেশিন, কম্পিউটার, ফটোকপি মেশিন ও অন্যান্য আসবাবপত্র সুসজ্জিতভাবে সাজানো ও সংরক্ষিত হয়েছে। যার ফলে তিনি ভালোভাবে অফিস কার্যক্রম পরিচালনা করতে পারছেন।
'স্টার মেরিনার্স লিমিটেড' একটি আন্তর্জাতিক মানসম্মত জাহাজ নির্মাণকা প্রতিষ্ঠান। কর্ণফুলী নদীর তীরে কারখানার অবস্থান। সুষ্ঠু উৎপাদনের লক্ষ্যে নির্মাণ শ্রমিক কর্মীরা জাহাজ নির্মাণ ডক-এর পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। পাশেই নির্মাণ সামও রাখার শেড। ওয়েন্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি অন্য এক শেডে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপকীয় কাজ সহজ করার লক্ষ্যে কারখানার পাশাপাি একটি অফিস স্থাপন করে সেখানে কর্মকর্তারা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে। বিভি - বিভাগ কাছাকাছি অবস্থান করে এবং চুলাচলের যথেষ্ট স্থানও আছে।
মনোরম পরিবেশ, পণ্যের সুন্দর বিন্যাস, মানসম্পন্ন এবং পছন্দসই পণ্য পেতে ফুয়াদ শপিংমলের ‘মোস্তফা মার্ট' একটি বৃহদায়তন বিপণি বিতান। সম্প্রতি প্রতিষ্ঠানটির মালিক ব্যবসায় সম্প্রসারণের জন্য মার্কেটের দ্বিতীয় তলায় আরও দুটি কক্ষ ভাড়া নেন। সেখানে তিনি পণ্য মজুদ করে রাখেন। মজুদ স্থানটিতে পণ্য সামগ্রী যথাযথভাবে সাজানো থাকায় তার পক্ষে সুন্দরভাবে দোকান পরিচালনা করা সম্ভব হচ্ছে।