পণ্যের জীবন চক্র
1.
মিসেস তাহমিনা তার ছেলেদের নিয়ে ক্রোকারিজ সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে মেলায় যান। হঠাৎ করে ছেলেদের কথায় দাঁড়িয়ে তিনি লক্ষ করলেন যে, আইসক্রীম বিক্রেতা আইসক্রীম বিক্রি করছে। মিসেস তাহমিনা বাধ্য হয়ে তার দুই ছেলেকে দুটি আইসক্রীম কিনে দিলেন এবং মেলায় বিভিন্ন স্টল ঘুরে ক্রোকারিজ সামগ্রী পছন্দ করেন। তিনি মেলায় যে কোম্পানির ক্রোকারিজ সামগ্রী পছন্দ করলেন সেটি দীর্ঘদিন থেকে বাজারে অবস্থান করছে। বর্তমানে ঐ কোম্পানিটি বিভিন্ন প্রতিযোগীদের সাথে টিকে থাকতে পণ্যের মূল্য কমিয়ে দেয়। পরবর্তীতে পণ্যটির বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এর উন্নত সংস্করণ বাজারে চালু করলেও পূর্বের তুলনায় মুনাফা কমে যায়।
ভোগ্যপণ্য কী?
“বিশিষ্ট পণ্যের এককপ্রতি মূল্য বেশি হয়”- ব্যাখ্যা কর।
উদ্দীপকে মিসেস তাহমিনা ছেলেদের জন্য কোন ধরনের পণ্য ক্রয় করে? ব্যাখ্যা কর ।
উদ্দীপকে ক্রোকারিজ কোম্পানিটি বাজারে টিকে থাকতে যে পদক্ষেপ নিয়েছে পণ্যের জীবনচক্রের আলোকে এর গুরুত্ব বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'রাইট লুক' একটি ত্বক ফর্সাকারি ফেয়ারনেস ক্রিম। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম যেমন বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মাধ্যমে সকলের কাছে পরিচিতি লাভ করে এবং বিক্রি ও দ্রুত গতিতে বেড়ে যায়। কিন্তু বর্তমানে তীব্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে। ক্রেতারা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয়। এই অবস্থায় 'ব্রাইট লুক' প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বেশ চিন্তিত।
"কাওছার লিমিটেড" বিভিন্ন ধরনের প্রসারমূলক কার্যক্রম গ্রহণের পর সর্বোচ্চ বিক্রয় অর্জনে সক্ষম হন। কিন্তু প্রতিযোগীতার তীব্রতা বেড়ে যাওয়ায় বর্তমানে তার বিক্রয় অনেকটা কমে গেছে এবং তা ক্রমান্বয়ে কমছেই। বিষয়টি নিয়ে তিনি চিন্তিত।
মি. জাবেদ একজন ঘড়ি প্রস্তুতকারক। তিনি "সান টাইমার" নামে একটি নতুন ঘড়ি বাজারে নিয়ে আসেন।অনেক চড়াই উতরাই পেরিয়ে এটি এখন বাজারে সর্বোচ্চ বিক্রিত ঘড়ি। এতে মি. জাবেদ ও সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছেন। ইদানিং বেশ কয়েকটি প্রতিষ্ঠান নতুন ঘড়ি নিয়ে বাজারে প্রবেশ করায় তিনি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পর ঘড়ি বিক্রি আশানুরূপ না হওয়ায় মি. জাবেদ ঘড়িটির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেন।
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর লেখো:
