ইবাদত, হজ
1. মিসেস তাহিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকেন। তার দু'ছেলে আজিম ও নাজিম বিশিষ্ট শিল্পপতি। আজিম তার সমুদয় সম্পদ থেকে শতকরা ২.৫ টাকা হারে হিসাব করে তা দিয়ে কয়েকটি গাড়ি কিনে এলাকার গরিবদের মাঝে বণ্টন করে দেন। আর নাজিম তার সম্পদের কোনো হিসাব না করে সামান্য অংশ গরিবদের মাঝে দেন। কারণ তিনি মনে করেন, গরিবদেরকে কিছু অংশ দান করলেই হলো।
হজ কাকে বলে?
'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে'- ব্যাখ্যা করো।
মিসেস তাহিরার কর্মকাণ্ডে কোন ইবাদত পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
আজিম ও নাজিমের কর্মকান্ডের গ্রহণযোগ্যতা কতটুকু? সংশ্লিষ্ট ইবাদতের বিধানের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মাসুম সাহেব এমন একটি ইবাদত পালনের ইচ্ছা পোষণ করেছেন, যেটি পালন করতে শারীরিক ও আর্থিক উভয় সক্ষমতার প্রয়োজন হয়।
এই ইবাদত পালনের ফলে তিনি সক্ষম হবেন—
i. বন্ধুত্ব ও একতা প্রতিষ্ঠায় অন্যদেরকে উৎসাহিত করতে
ii. ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে
iii. সর্বজনীন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করতে
নিচের কোনটি সঠিক?
জনাব করিম একজন ধনী লোক। তিনি প্রতি বছরের ন্যায় এবারও একটি ইবাদত পালনের উদ্দেশ্যে তার সম্পদের হিসাব করে শতকরা ২.৫০ টাকা হারে নির্দিষ্ট খাতসমূহে বিতরণ করেন।
অপরদিকে জনাব রহিমের ওপর হজ সম্পাদন করা ফরজ হলে তিনি হজে যাওয়া-আসা বাবদ খরচ হিসাব করে উক্ত টাকা গরিব-মিসকিনকে দান করেছেন।
মাইসারার পিতা ও মাতা এই বছর এমন একটি ইবাদত সম্পন্ন করার নিয়ত করেছেন যে ইবাদতটি সম্পন্ন করতে অর্থ ও শারীরিক সামর্থ্য দুইটি প্রয়োজন হয়।
উক্ত ইবাদতের ফলে তারা-
i. সম্প্রীতি ও সৌহার্দবোধে উদ্বুদ্ধ হতে পারবেন
ii. ধনী-দরিদ্রের বৈষম্য রোধে ভূমিকা রাখতে পারবেন
iii. বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠার সহায়তা করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
জব্বার সাহেব একজন বিশিষ্ট শিল্পপতি। অনেক দুঃস্থ ও অসহায় মানুষের বাস তার কারখানার পাশে। রমজান মাসের শেষের দশকে তিনি তার সম্পদ হিসেব করে নির্ধারিত অংশ গরিব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। অন্যদিকে তার সহোদর আবির সাহেব এ বছর হজ সম্পাদন করার জন্য সৌদি আরব গিয়ে অসুস্থ হয়ে পড়েন। আরাফাতে অবস্থান না করেই তাকে দেশে ফিরে আসতে হয়।