বাণিজ্যের ধারণা,বৈশিষ্ট্য, প্রকারভেদ
1. মিসেস দুলিয়া কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতের কাজের বিভিন্ন দ্রব্য ঢাকায় এনে বিক্রি করেন।
মিসেস দুলিয়ার কাজটি ব্যবসায়ের কোন ধরনের বাধা অপসারণ করেছে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব রায়হান ঢাকার বাদামতলী আড়তের একজন সফল ফল ব্যবসায়ী। সারা বৎসর আপেল, আঙ্গুর, বেদানা, নাসপাতিসহ বিভিন্ন বিদেশি ফল আমদানি করেন। ভরা মৌসুমে রাজশাহীর বিভিন্ন আম বাগান থেকে আম সংগ্রহ করে সেগুলোকে ছোট বড় বিভিনড়ব ভাগে ভাগ করে ঝুড়িতে ভরে তা ট্রাকে করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন। বিভিন্ন রকম ফল সংগ্রহের জন্য তাকে ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। এতে করে খুচরা ব্যবসায়ীরা তার কাছ থেকে ফল ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
মি. স্বাধীন ঢাকার কারওয়ান বাজারের বড় ফল ব্যবসায়ী। আপেল, আঙুর, কমলা প্রভৃতি সারা বছর বিদেশ থেকে আমদানি করেন। মওসুমে রাজশাহীর বিভিন্ন আমবাগান থেকে তিনি আম সংগ্রহ করেন। এরপর তিনি আমগুলো, বিভিন্ন সাইজে ভাগ করে তা ঝুড়িতে ভরে ট্রাকে করে ঢাকায় নিয়ে আসেন। বিভিন্ন ফল সংরক্ষণের জন্য তাকে পৃথক পৃথক ব্যবস্থা গড়ে তুলতে হয়েছে। এতে খুচরা ফল ব্যবসায়ীরা তার নিকট থেকে ফল কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
মিস মিথীলা নিজস্ব ঘানিতে সরিষা ভাঙিয়ে তেল উৎপাদন করে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করেন। তার কাছ থেকে পরিচিত সবাই তেল ক্রয় করে এবং মান ভালো হওয়ায় অন্যদেরও ক্রয় করতে বলেন। বর্তমানে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়টি সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে তার পক্ষে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না।
মি. পাভেল যশোরের চাষীদের নিকট থেকে সরাসরি খেজুরের গুড় সংগ্রহ করেন। সংগৃহীত গুড়কে গুনাগুন অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে কৌটাজাত করেন। এই গুড় তিনি দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। কখনো কখনো অনলাইনেও বিক্রয় করেন। এতে তিনি ভাল মুনাফা পান। প্রতিবছর তার গুড়ের চাহিদা বৃদ্ধি পেতে থাকে।তাই তিনি প্রয়োজনীয় অর্থসংস্থান করে ঢাকাতে একটি গুড় বিক্রয় কেন্দ্র স্থাপন করেছেন। তিনি আশা করছেন এ বছরে কয়েকগুণ বেশি গুণ বিক্রয় করতে পারবেন। এভাবে তিনি বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেতে চান।