নিয়ন্ত্রণের মৌলিক বিষয়বস্তু
1.
মিসেস ফারজানা একজন সফল উদ্যোক্তা। ব্যবসায়ের শুরুতে কর্মীদের তিনি নিজে তদারকি করেন এবং বিচ্যুতি অনুযায়ী সংশোধনীর ব্যবস্থা নেন। কিন্তু ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়ায় তিনি সম্ভাব্য সুযোগ-সুবিধা ও প্রতিবন্ধকতা বিশ্লেষণ করে বিভিন্ন বিকল্প কর্মপন্থা চিহ্নিত করেন। অতঃপর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সর্বোত্তম করণীয় ঠিক করে সে অনুযায়ী উপায়-উপকরণ সংগ্রহ করেন।
নির্দেশনা কী?
সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায় ?
উদ্দীপকে মিসেস ফারজানা ব্যবসায়ের শুরুতে কোন কাজকে গুরুত্ব প্রদান করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মিসেস ফারজানা ব্যবস্থাপনার যে কাজটি করেছেন- তার যথার্থতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ফাইজা গার্মেন্টস এক লক্ষ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। তিনি কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে থাকলেন । পরিকল্পনার সাথে বাস্তব কাজের বিচ্যুতি থাকলে সংশোধনের ব্যবস্থা নেন। ফলে নির্ধারিত সময়েই লক্ষ্য অর্জন হয়।
জনাব আবিত তার প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগের মাসভিত্তিক ১০,০০০ একক পণ্য উৎপাদন নির্ধারণ করে প্রতিনিয়ত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। মাস শেষে দেখা গেল প্রতিষ্ঠানে উৎপাদনের পরিমাণ ১,৫০০ একক কম হয়েছে। কাঙ্খিত পরিমাণ পণ্য উৎপাদনের জন্য তিনি অধীনস্থ কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি সুপারভাইজারদের অন্য বিভাগে বদলিকরণে এবং সেই পদে দক্ষ ও অভিজ্ঞ সুপারভাইজার পদায়ন করেন। ফলে পরবর্তীতে তিনি কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হন।
সানশাইন কোম্পানি লিমিটেড একটি বৈদ্যুতিক পাখা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ১ লক্ষ একক। কিন্তু উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার পরও সপ্তাহ শেষে দেখা গেল যে, প্রকৃত উৎপাদনের পরিমাণ ৬০ হাজার একক। এতে প্রতিষ্ঠানটি ফরমায়েশ অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ চিন্তিত।
