বাজার ও বাজার বিভক্তিকরণ
1.
মিসেস সিলমা ছোটদের পোশাক বানিয়ে বিভিন্ন দোকানে বিক্রয় করেন। আরামদায়ক নানা বয়সী শিশুদের জন্য পোশাক তৈরীর ফলে বাজারে তার পণ্যের চাহিদা রয়েছে এবং প্রচুর অর্ডার পেয়ে থাকেন। বর্তমানে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ আয়ের মানুষের জন্য পোশাক তৈরি সিদ্ধান্ত নিয়েছেন।
পুনঃবিক্রেতার বাজার কি?
ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা অধিক হয় কেন?
উদ্দীপকের সিলমা বাজার বিভক্তিকরনের কোন চলকটি ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
"মিসেস সিলমার সর্বশেষ গৃহীত সিদ্ধান্ত ব্যবসায়ের আরও সফলতা আনতে সক্ষম হবে।"তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শীতল ওয়াটার লি: কোম্পানি বোতলজাত খাবার পানি উৎপাদন ও বিপণন করে। ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে তারা সমগ্র বাজারকে শহর, উপশহর এবং গ্রাম এই তিনটি ভাগে ভাগ করে। এছাড়া তারা ক্রেতাদের সাথে সংগতি রেখে মূল্য নির্ধারণ করে। কিন্তু বাজারে শক্তিশালী বিকল্প প্রতিযোগী থাকায় খুব বেশি মুনাফা অর্জন করতে পারছে না। এ অবস্থায় প্রতিষ্ঠানটি বিক্রি বাড়ানো নিয়ে চিন্তিত।
জনাব মারুফা উন্নতমানের সুতা কিনে জামদানি শাড়ি তৈরি করেন। বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করার জন্য চারদিকে তার ব্যাপক সুনাম সৃষ্টি হয়েছে। তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশে জামদানি শাড়ি তৈরি করতে চান। এর মাধ্যমে তিনি মধ্যম আয়ের মানুষের কল্যাণে নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
জনাব সেলিম তার ডেইরি ফার্মে ৫০টি গরু পালন করেন। গরুর দুধ দিয়ে তিনি গুঁড়া দুধ তৈরি করেন যার নাম দেন 'সোনালী'। 'সোনালী' গুঁড়াদুধ বাচ্চাদের এবং বয়স্কদের উপযোগী করে (আলাদা আলাদাভাবে) তৈরি করেন। তিনি বিভিন্ন উপায়ে 'সোনালী গুঁড়োদুধের পরিচিতিকরণের ব্যবস্থা করেন। সম্প্রতি তিনি বিনামূল্যে পণ্য প্রদান কর্মসূচিও গ্রহণ করেন। ফলে 'সোনালী' গুঁড়োদুধ ভোক্তাদের নিকট বেশ গ্রহণযোগ্য হয়ে উঠে
দৃশ্যকল্প-১ : জনাব শফিক একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি তার উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করেন। গ্রীষ্মপ্রধান দেশের চাহিদা অনুযায়ী ঢিলেঢালা জামা কাপড় এবং শীতপ্রধান দেশের চাহিদা অনুযায়ী উষ্ণ জামা-কাপড় তৈরি করেন এবং অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছানোর ব্যবস্থা করেন। দৃশ্যকল্প-২ : জনাব রফিক একটি ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি দেশের অভান্তরে ব্যাগ বিক্রয় করেন। সম্প্রতি তিনি ব্যাগের তালিকা মূল্যের উপর ৫% বাট্টা দেন। ফলে বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন সম্ভব হয়।