সমবায় সমিতির বিষয়বস্তু
1. মিহরান একটি তাঁতি সমবায় সমিতির সদস্য। অন্যদের তুলনায় সে বিত্তবান। সমিতি একত্রে উপকরণ কিনে এনে তা সমবায়দের মধ্যে বিক্রয় করে। সমবায়ের ২০ লক্ষ টাকা শেয়ার মূলধনের মধ্যে মিহরানের একার মূলধনই ৪ লক্ষ টাকা। মিহরান চায় মূলধন বাড়িয়ে সমবায়ের কর্তৃত্ব নিতে কিন্তু নির্বাচনের সময় সবারই এক ভোট হওয়ায় তার চিন্তা কোনো কাজে আসেনি। তাদের বার্ষিক মুনাফা হয়েছিল ৪ লক্ষ টাকা। তাকে দেওয়া হয়েছে ৬৪ হাজার টাকা। সে বেশি পাবে ভেবেছিল। তাই সে ক্ষুব্ধ।
সমবায়ের উপবিধি কাকে বলে?
প্রাথমিক সমবায় সমিতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমবায়ীদের প্রত্যেকের এক ভোট হওয়ায় সমবায়ের কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
'মিহরানের মুনাফা প্রাপ্তি সঠিক'- উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found