অংশীদারদের প্রকারভেদ ও যোগ্যতা
1. মুন এবং রবি সাদ ট্রেডার্স নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। রাফি নামে তাদের বন্ধু প্রায়ই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। তাকেও ব্যবসায়টির একজন অংশীদার বলে মনে হয়। মাঝে মাঝে সে নিজেকে একজন অংশীদার বলে পরিচয় দেয়। কিছুদিন পরে আশিক ট্রেডার্স নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সের কাছে ৩০,০০০ টাকা দাবি করে। রাফি টাকাটা নিয়েছিল। এটা সত্যি ছিল কিন্তু সাদ ট্রেডার্স সে অর্থ দিতে নারাজ।
অংশীদারি কারবারের মূল ভিত্তি কী?
অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝ?
সাদ ট্রেডার্সে রাফি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
আশিক ট্রেডার্স কি আইনগতভাবে অর্থ ফেরত পাবে? কীভাবে পেতে পারে ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ফাহিম, নাদিম ও জাহিন ৩ জন মিলে সমঝোতার ভিত্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন। নাদিমের দায় সরবরাহকৃত মূলধনের দ্বারা সীমিত হবে এই শর্তে তিনি মূলধন সরবরাহ করেন। পরবর্তীতে ফাহিমের মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনে অসমর্থ হওয়ায় মি. আবিদকে কেবলমাত্র তার দক্ষতা ও শ্রম বিনিয়োগের শর্তে অংশীদার হিসেবে নেওয়ার চুক্তি সম্পাদন করলেন।
যে অংশীদার মূলধন, শ্রম বা দক্ষতা বাতিরেকে শুধুমাত্র নাম ব্যবহার করার সম্মতির ভিত্তিতে অংশীদার হয় তাকে __ বলে।
ফাহিম মূলধন সরবরাহ না করে একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য হিসেবে ব্যবসায় পরিচালনা করছে।
ফাহিম কোন ধরনের অংশীদার?