গড়মিল ও বিবরণী
1.
মুন ট্রেডার্সের হিসাব বই থেকে ২০২২ সালের ৩০ জুন তারিখে নিম্নোক্ত লেনদেনসমূহ নেওয়া হয়েছে:
(i) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৫০০ টাকা।
(ii) ৭,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(iii) একজন দেনাদার ৮,৫০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(iv) ৪,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।
(v) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৩,৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(vi) ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানি বিলের বিপরীতে ৬,২০০ টাকা আদায় করে বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।
(vii) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা এবং মঞ্জুরকৃত সুদ ৭০০ টাকা নগদান মান ৫,০০০ টাকা।
(vi) নং দফার নগদান বইতে কত টাকা কম বা বেশি লেখা হয়েছে?।
কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে তার পরিমাণ নির্ণয় কর।
উপর্যুক্ত লেনদেনগুলো অবলম্বনে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
২০২৩ সালের ৩০ জুন তারিখে সোনালী ট্রেডার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ৭৬০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৭১৭২ টাকা অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়:
১. জমাকৃত তো চেক আদায় হয়নি ১২০০ টাকা
২. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৫০০ টাকা
৩. ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ ৬০০ টাকা যা নগদানভুক্ত হয়নি
৪. ব্যাংক চার্জ সমূহ ১২৮ টাকা যা নগদানভুক্ত হয়নি
৫. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২০০ টাকা নগদানভুক্ত হয়নি
৬. ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে ৮০০ টাকা যার নগদানভুক্ত হয়নি
২০১৫ সালের ৩০ জুন তারিখে সাফা এন্ড কোং এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমির পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় :
(i) ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৭,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে ।
(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।
(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি ।
(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।
(v) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরীকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি ।
৩১ ডিসেম্বর ২০২৩ এ তৌফিক এন্ড কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণীর সাথে এটির কিছু অমিল পরিলক্ষিত হয়। অমিলগুলো নিম্নে প্রদত্ত হলো:
(i) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৩০,০০০ টাকা।
(ii) জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ১৫,০০০ টাকা।
(iii) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ১৭,০০০ টাকা।
(iv) প্রত্যাখ্যাত চেক ২৫,০০০ টাকা।
(v) আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি ২৪,০০০ টাকা।
(vi) ব্যাংক সার্ভিস চার্জ ৩,৫০০ টাকা।
(vii) ব্যাংক সুদ মঞ্জুর ৫,০০০ টাকা।
(viii) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১০,০০০ টাকা, যা নগদান বইতে লিখা হয়নি।
আকরাম খানের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেয়া হয়েছে—
১. নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা ।
২. আদায়ের জন্য প্রেরিত ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা মোট দুইখানি
চেকের মধ্যে ১ম চেকখানি আদায় হয়েছে ।
৩. ৫,০০০ টাকার একখানি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৪. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৫,০০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৩,০০০
টাকা নগদান বইতে লেখা হয়নি ।
৫ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে ৫,০০০ টাকা জমা হলেও তা নগদান
বইতে লেখা হয়নি ।
৬. ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ নগদানে লেখা হয়নি ১,০০০ টাকা। ·