উৎপাদন ক্ষমতা ব্যবহার
1. মেশিন অব্যবহৃত থাকলে উৎপাদন ক্ষমতা কেমন হয়?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাকুরা সিমেন্ট কারখানা ৩০টি মেশিন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করে। উক্ত ৩০টি মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ কোটি একক। বাজারের চাহিদা বেড়ে যাওয়ায় মেশিনগুলো অতিরিক্ত ব্যবহার হচ্ছে। ফলে প্রায়ই কিছু মেশিন নষ্ট হয়ে উৎপাদন কাজে বিঘ্ন ঘটায়। এ কারণে সাকুরা সিমেন্ট কারখানার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেক সময় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় না।
‘ ট্রেডার্স' গম থেকে ময়দা উৎপাদন করে। বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত ময়দার বেশ চাহিদা আছে। উক্ত কারখানাতে শ্রমিক সংঘ যথেষ্ট শক্তিশালী। এ কারণে প্রায়ই উৎপাদন কাজ ব্যাহত হয়। 'ট্রেডার্স' কর্তৃপক্ষ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য শ্রমিক সংঘের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন ।
মিসেস রাশিদা পারভীন কুষ্টিয়ায় একটি 'বুটিক এন্ড টেইলার্স' স্থাপন করেন। বছরে তিনি ২০,০০০ একক পণ্য উৎপাদন করেন। এজন্য কারখানা ভাড়া ৩০,০০০ টাকা, স্থায়ী ব্যয় ৮০,০০০ টাকা, কাঁচামাল ৭,৫০,০০০ টাকা এবং মজুরি বাবদ ২,৫০,০০০ টাকা ব্যয় করেন। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত উৎপাদনের কাছাকাছি অবস্থান করছে।
জনাব ইলাহি একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক। তিনি সম্প্রতি 'ক' দেশ থেকে একটি আধুনিক আইসক্রিম তৈরির যন্ত্র আমদানি করেন। যন্ত্রটির গায়ে দৈনিক উৎপাদন ক্ষমতা ১০,০০০ কেজি লেখা থাকলেও প্রকৃতপক্ষে দৈনিক ৮,০০০ কেজি উৎপাদন হচ্ছে। এমতাবস্থায় জনাব ইলাহি যন্ত্রটির উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে শ্রমঘণ্টা বাড়ানোর কর্মসূচি নেয় ।