জাবেদা
1.
যমুনা ট্রেডার্সের হিসাব বই থেকে ২০২২ সালের নভেম্বর মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ নেওয়া হয়েছে:
২০২২
নভে. ১ আসাদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; বাট্টা ১০%, চালান নং-১০২।
"৫ নগদে পণ্য বিক্রয় ৭,০০০ টাকা।
‘’ ৮ আজাদের নিকট পণ্য বিক্রয় ২৮,০০০ টাকা; বাট্টা ৫%, চালান নং-১০৩।
‘’ ১২ আসাদের নিকট বিক্রয়কৃত অর্থ আদায় হলো।
‘’ ১৮ হাফিজের নিকট পণ্য বিক্রয় ৩৮,০০০ টাকা; চালান নং-১০৪।
‘’ ২৩ জাহিদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; চালান নং-১০৫।
‘’ ২৭ হাফিজের নিকট বিক্রয়কৃত অর্থ ৫% বাট্টায় আদায় হলো।
‘’ ৩০ আজাদের নিকট বিক্রয়কৃত অর্থ ১০% বাট্টায় আদায় হলো।'
মোট বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় কর।?
যমুনা ট্রেডার্সের বইতে বিক্রয় জাবেদা প্রস্তুত কর।
বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর জন্য সাধারণ জাবেদা দেখাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কামাল টি স্টোর, খুলনা এর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ নিম্নরূপ:
ফেব্রুয়ারি-৪: সালমা টি ষ্টোর এর নিকট থেকে ফেরত ১২০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকা দর, ক্রেডিট নোট নং-১০০১।
" ১১: মিম টি-ষ্টোর এর নিকট থেকে ফেরত ১০০ কেজি চা প্রতি কেজি ১১০ টাকা দর, ক্রেডিট নোট-১০০২
" ১৬: সেতু টি ষ্টোর-এর নিকট থেকে ফেরত ৮০ কেজি চা, প্রতি কেজি ১২০ টাকা দর, ক্রেডিট নোট নং-১০০৩
" ২১: আয়েশা টি-ষ্টোর নিকট থেকে ফেরত ৭০ কেজি চা প্রতি কেজি চা ১০৫ টাকা দর ক্রেডিট নোট নং-১০৪।
‘’ ২৬: পৃথা টি ষ্টোর-এর নিকট থেকে ফেরত ৬৫ কেজি চা প্রতি কেজি ১২৫ টাকা দরে। ক্রেডিট নোট নং-১০০৫।
মেসার্স বিন্দুবাসিনী ট্রেডার্সের লেনদেনগুলোর মধ্য থেকে নিম্নলিখিত হিসাব খাতগুলো গ্রহণ করা হয়েছে:
২০২৩
জানু. ১ নগদে মূলধন আনা হলো ১,০০,০০০ টাকা।
জানু. ২ মাল ক্রয় (নগদে) ৫০,০০০ টাকা।
জানু. ৫ মাল বিক্রয় (নগদে) ৮০,০০০ টাকা।
জানু. ৮ আসবাবপত্র কেনা হলো ৩০,০০০ টাকা।
জানু. ১২ বৈদ্যুতিক মিস্ত্রীর বিল পরিশোধ ৮০০ টাকা।
জানু. ৩১ কর্মচারীদের বেতন পরিশোধ ৩৫,০০০ টাকা।
জনাব আমিনুল ইসলাম বুলবুলের হিসাব বই থেকে কিছু সংখ্যক লেনদেন নিম্নে উপস্থাপন করা হলো:
২০১৫
মে ১ নগদ উদ্বৃত্ত ২৬,৫০০ টাকা এবং ব্যাংক জমা ৯০,০০০ টাকা ।
" ৪ ২০,০০০ টাকার পণ্য ৫% বাট্টায় নগদে ক্রয় করা হলো।
" ৭ ব্যাংক থেকে উত্তোলন ৩,০০০ টাকা ।
" ৯ ০০৬১ নং চেক দ্বারা ১,৫০০ টাকা বিজ্ঞাপন ব্যয় বাবদ পরিশোধ করা হলো।
" ১০ রফিকের নিকট থেকে ২/১০, n/৩০ শর্তে ৮,০০০ টাকার পণ্য ক্রয়
" ১২ আকরাম খানের পাওনা ১,৮০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১,৭৫০ টাকার চেক প্রদান। চেক নং ০০৬২।
" ১৫ দুর্জয়কে ৫% বাট্টা মঞ্জুর করে তার নিকট থেকে ২,৮৫০ টাকার চেক পাওয়া গেল ।
" ১৮ রফিকের পাওনা চেক দ্বারা পরিশোধ করা হলো। চেক নং ০০৬৩।
" ২৮ বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো ৩০০ টাকা ।
২০২৩ সালের ১ মার্চ তারিখে পামেলী নগদ ২৫,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৪০,০০০ টাকা ও শাওমীর নিকট থেকে ১৫,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলি সম্পাদিত হয়েছিল:
২০২৩
মার্চ ৫ ড্যাটসহ পণ্য ক্রয় ২৩,০০০ টাকা।
মার্চ ১০ ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন ২,৫০০ টাকা।
মার্চ ১৬ চেকে যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা।
মার্চ ১৮ যন্ত্রপাতি সংস্থাপন বাবদ পরিশোধ ৫,০০০ টাকা। ।
মার্চ ২১ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ ৩,৭০০ টাকা
মার্চ ২৬ ছেলের স্কুলের বেতন প্রদান ৩,০০০ টাকা।
মার্চ ৩১ আসবাবপত্র ক্রয় ১,৮০০ টাকা। ভ্যাট প্রদান ১৫%।