একমালিকানা ব্যবসায়ের বিষয়বস্তু
1.
যশোরের রমজান আলী একজন দই ব্যবসায়ী। তিনি নিজস্ব অর্থায়নে ব্যবসায় পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করেন। দেশের বিভিন্ন স্থানে দই সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন।
পৃথিবীর প্রাচীনতম ব্যবসায় সংগঠন কী?
একমালিকানা ব্যবসায় দায় অসীম কেন?
জনাব রমজান আলীর ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
জনাব রমজান আলীর ব্যবসায় প্রতিবন্ধকতাসমূহ কী কী হতে পারে? তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব তুহিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এক লক্ষ টাকা নিয়ে একক মালিকানায় একটি মুদির দোকান দেন। ব্যবসায়ে ব্যাপক ক্রেতার সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসায় পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি তার চাচাতো ভাই কুহিনকে ছয় হাজার টাকা বেতন দেওয়ার শর্তে নিয়োগ করে ব্যবসায় পরিচালনা করেন। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত মুনাফা হয়। ফলে কুহিন মুনাফার অংশ দাবি করেন।
কামাল কলেজের কাছে একটি মনিহার দোকান পরিচালনা করেন। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসাটি লাভজনক হয়ে ওঠে। সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাকে সাহায্য করার জন্য সে মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার ছোট ভাইকে এ কাজে নিয়োগ দেন। বছরান্তে কামলের ভাই মুনাফা দাবি করেন।
মি. দুর্জয় পদ্মা সেতুর এক প্রান্তে একটি ফাস্টফুড এর দোকান চালু করেছেন। তিনি বেড়াতে আসা পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করেন। সঠিকভাবে, সঠিক সময়ে পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার ও সেবা প্রদানের জন্য ৬ জন কর্মচারী নিয়োগ করেছেন। তিনি পর্যটকদের চাহিদা অনুসারে খাবার যোগান দেওয়ায় অনেক সুনাম অর্জন করেছে। তিনি পদ্মা সেতুর অপরপ্রান্তে আরেকটি ফাস্টফুড এর দোকান স্থাপনের পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।
জনাব সাগর ABC কলেজের সামনে একটি ফটোকপির দোকান পরিচালনা করেন। তিনি চিন্তা করলেন আজকাল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ নানা কাজে ইন্টারনেট ব্যবহার হয়। তাই তিনি দুটি কম্পিউটার, প্রিন্টার এবং কাজে সহায়তার জন্য দুজন কর্মচারী নিয়োগ দিলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করে চলেছে।