প্রকল্প সম্পর্কিত ধারণা সমূহ
1. যুক্তিবিদ্যার ক্লাসে প্রকল্প পড়াতে গিয়ে নিস্টার সুনীতি ছাত্রদের উদ্দেশ্যে বললেন যে, ১৯১০ সালে টমাস হ্যালি নামে এক জ্যোতির্বিজ্ঞানী নভোমণ্ডলে গবেষণামূলক নিরীক্ষণ করতে করতে হঠাৎ একটি নতুন ধূমকেতু সন্ধান পেলেন। এরপর তিনি প্রকল্পমূলক ধারণা গঠন করলেন যে, এ ধূমকেতুটি আবার ৭৫ বছর পর পৃথিবী থেকে দেখা যাবে। তাঁর এ প্রকল্প অনুসারে ১৮৯৫ সালের শেষভাগে এবং ১৯৮৬ সালের প্রথম ভাগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নভোমন্ডলে ধূমকেতুটিকে ছুটে চলতে দেখা গেছে। উদ্ধৃত অনুচ্ছেদটিতে জ্যোতির্বিজ্ঞানী টমাস হ্যালির প্রকল্পটি কোন মানদণ্ডের প্রেক্ষিতে প্রমাণিত প্রকল্প হিসেবে সত্য হয়েছে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ইথারের ধারণা-
দৃশ্যকল্প-১: বিজ্ঞানী নিউটন আপেল কেন মাটিতে পড়ে তা ব্যাখ্যার জন্য মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন। পরবর্তীকালে দেখা গেল যে, এ তত্ত্বটি জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিবিধি ব্যাখ্যা করে অতিরিক্ত ক্ষমতার পরিচয় দিয়েছে।
দৃশ্যকল্প-২: কোনো এক বাড়িতে তালা ভেঙে চুরি হয়েছে। পুলিশ এসে তালার ওপর হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর শনাক্ত করেন।
একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছিল না । জলিল বললো, কোনো ভূত বাচ্চাটিকে চুরি করে নিয়ে গিয়েছে। এমতাবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হলো। পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করল। পরবর্তীতে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পাঁচজনের মধ্য থেকে প্রকৃত দোষীকে চিহ্নিত করল।
মি. আসিফ সাহেবের অফিসের ল্যাপটপটি চুরি হয়েছে। তিনি অফিসের সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসা করে সদুত্তর না পেয়ে পুলিশের সাহায্য নিলেন। পুলিশ এসে টেবিলে হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর সনাক্তস্ত করতে সক্ষম হলেন।