স্থির অবস্থান বিন্যাস
1. যে বিন্যাসে শ্রমিক কাঁচামাল ও যন্তপাতি উৎপাদন স্থলে একত্রিত করা হয় তাকে কী বলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
‘আহসান কন্সট্রাকশন' চট্টগ্রাম শহরের বিভিন্ন অভিজাত এলাকায় নিজ তত্ত্বাবধানে আধুনিক, রুচিসম্মত ফ্ল্যাট তৈরি করে থাকে । প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়টি দুই ভাগে বিভক্ত। একভাগে অনেক কর্মী কাজ করে এবং অন্যভাগে অফিস প্রধান কাজ করেন। প্রত্যেকে সার্বক্ষণিক কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং একে অপরের সাথে শুধু কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও নির্দেশনা দেওয়া-নেওয়া করে থাকেন ।
কেরানীগঞ্জে বরিশাল শিপ বিল্ডার্স কারখানা অবস্থিত। নির্মাণ শ্রমিক-কর্মীরা জাহাজ নির্মাণ স্থানের পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। অন্য পাশে নির্মাণসামগ্রী রাখার শেড। ওয়েন্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি একটি শেডে রাখে। বিদ্যুৎ সংযোগ লাইনটি খোলা সাইডে নিরাপদ স্থান দিয়ে নেওয়া হয়েছে। ডকে নির্মাণকাজে যেকোনো মালামাল সরবরাহ করতে কোনো অসুবিধা হয় না।
জনাব কবির 'বিশ্বাস বিল্ডার্স লিমিটেড-এর স্বত্বাধিকারী। তিনি বরিশালের কাউনিয়ায় একটি বিল্ডিং নির্মাণের ঠিকাদারি লাভ করেন। তিনি শ্রমিক ও প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম প্রকল্প এলাকায় মজুদ করেন। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ও সুষ্ঠুভাবে বিন্ডিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন করতে সক্ষম হন।
‘অপূর্ব শিপ ইয়ার্ড' চিটাগাং সমুদ্র বন্দরের সন্নিকটে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ‘অপূর্ব শিপ ইয়ার্ড'-এর আয়তন প্রায় ১০৫ একর। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের কাঁচামাল অর্থাৎ জাহাজ নির্মাণ সামগ্রী আমদানি করে বিভিন্ন সাইজের জাহাজ প্রস্তুত করে। তবে এ শিল্পে জাহাজ নির্মাণে যে বিন্যাস পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাতে স্থায়ী ব্যয় অনেক কম হলেও অপচয়ের সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে জাহাজ রপ্তানি করে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হয়।