আঠারো বছর বয়স
1.
“যে যাবে না সে থাকুক, চলো আমরা এগিয়ে যাই,
যে সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে, যে মন্ত্র শিখেছি,
আজ সেই মন্ত্রের সপক্ষে নেব দীপ্র হাতিয়ার।
শ্লোগান কাঁপুক বিশ্ব, চলো আমরা এগিয়ে যাই।
প্রথমে পোড়াই চলো অন্তর্গত ভীরুতার পাপ,
বাড়তি মেদের মতো বিশ্বাসের দ্বিধা ও জড়তা।”
সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?
‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’- ব্যাখ্যা কর।
উদ্দীপকটির বক্তব্য ‘আঠারো বছর বয়স’ কবিতার বক্তব্যের সাথে কি সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
“তারুণ্য শক্তিই পারে আগামী জাতির ভবিষ্যৎ নির্মাণ করতে।”- উদ্দীপক ও ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে এ মন্তব্যটি বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'-এতে কী প্রকাশিত হয়েছে?
রফিক মার্চের উত্তাল সময়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামে এসে সে সমবয়সিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে, তারা যুদ্ধের ট্রেনিং নিতে ভারতে যাবে। পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে সবাই রাতের আঁধারে ঘর ছাড়ে।
'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'-এ লাইনে 'আঠারো' শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে?
ওরে নবীন ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ
আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ করে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা।।