অর্থিক ও প্রকৃত মুজুরি
1. যেসব পেশায় পদোন্নতি সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে আর্থিক মজুরি হবে-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রফিক সাহেব সরকারি চাকরি করেন। তার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উভয়ের বেতন যথাক্রমে ৪০ হাজার ও ৬০ হাজার। কিন্তু রফিক সাহেব বেতন ছাড়াও বাসস্থান, পরিবহন প্রভৃতি সুবিধা ভোগ করেন এবং বেশ স্বাচ্ছন্দে জীবনযাপন করেন। অন্যদিকে, রফিক সাহেবের ভাই অন্য কোনো সুবিধা পান না ।
রানা ও রাজু দুই বন্ধু। দুজনেই দুটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। রানা কোম্পানির নিকট থেকে প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন পান। অন্যদিকে রাজু তার কোম্পানি থেকে মাসিক ৪০,০০০ টাকা বেতন পান। রাজুকে কোম্পানি থেকে পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা প্রদান করা হয়।
আফিয়া মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। বর্তমানে তার মাসিক বেতন ৮০,০০০ টাকা। তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ও ইউটিলিটি বিল ৬,০০০ টাকা পান। তিনি অফিসের গাড়িতে যাতায়াত করেন। ওই সময়ে তার দেশের দামস্তর ২০ টাকা। আগামী বছর আফিয়ার কোম্পানি আফিয়ার কাজের গুণগত মান বিবেচনা করে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রমিজ ও বশির একটি বৃহৎ নৌযানের শ্রমিক। রমিজ ইঞ্জিন রুমের দক্ষ শ্রমিক । উচ্চ শব্দ ও উচ্চ চাপের মধ্যে তার কাজ করতে হয়। তার মাসিক মজুরি বিশ হাজার টাকা। এছাড়া তার খাবার, পোশাক ও তার পরিবারের বাসস্থানও নৌযান কর্তৃপক্ষের নিকট থেকে পেয়ে থাকে। কিন্তু তার কাজের ধরনের কারণে একদিকে যেমন, স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি অপরদিকে ছুটি একেবারেই কম। অথচ বশির নৌযানের খাবার ঘরের দৈনিকভিত্তিক একজন অস্থায়ী কর্মচারী হওয়ায় কাজের দিনগুলোতে দৈনিক দু'শ টাকা মজুরি ও নিজের খাবার পেয়ে থাকেন ।