সরকারি ঋনের উদ্দেশ্য ও উৎসসমূহ
1. রতন সাহেব একজন ব্যবসায়ী। নিজ ব্যবসার পাশাপাশি তিনি শেয়ারের ব্যবসাও করেন। একবার গ্রামীণ ফোনের শেয়ার কিনে বেশ লাভবান হওয়ায় এ শেয়ারের দিকেই তার আকর্ষণ বেশি। রতন সাহেব গ্রামীণ ফোনের প্রথম পর্যায়ের ক্রেতা যিনি সরাসরি গ্রামীণ ফোনের কাছ থেকে শেয়ার কিনেন। এজন্য তিনি মতিঝিলে স্টক এক্সচেঞ্জে যান। শেয়ারের মূল্যসূচক জেনে তিনি অনেক চিন্তা-ভাবনা করে তা ক্রয় করেন। ফলে রতন সাহেবের শেয়ার ক্রয়জনিত ঝুঁকি ন্যূনতম থাকে।
অর্থায়ন বলতে কী বোঝায়?
প্রাইমারি শেয়ার কিভাবে সেকেন্ডারি শেয়ারে পরিণত হয়?
উদ্দীপকে রতন সাহেব কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করেন? ব্যাখ্যা করো।
রতন সাহেবের বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে কিরূপ ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বাংলাদেশের ২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিম্নরূপ-
বাজেট | ২০২০-২১ | ২০২১-২২ | ২০২২-২৩ | ২০২৩-২৪ |
|---|---|---|---|---|
রাজস্ব প্রাপ্তি (আয়)-(কোটি টাকায়) | ৩,৫২,৫০২ | ৩,৮৯,০০০ | ৪,৩৩,০০০ | ৫,০০,০০০ |
ব্যয় | ৫,৬৮,০০০ | ৫,৯৩,৫০১ | ৬,৬০,৫০৭ | ৭,৬১,৭৮৫ |
বর্তমান সময়ে দেশে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, আইন-শৃংখলা রক্ষা, সামাজিক নিরাপত্তা প্রভৃতি খাতে সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। এসব ব্যয় নির্বাহের জন্য সরকারকে দেশের অভ্যন্তর ও বাহির থেকে অনেক ঋণ করতে হয়। তবে এসব ঋণের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হয়।
নিচের টেবিলটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

'B' দেশের সরকার মেট্রোরেল, উড়াল সড়ক, টানেল এরূপ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয়ের প্রায় ৭০ শতাংশ বিশ্বব্যাংক, জাইকা, এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ সহায়তা নিয়ে থাকে। অবশিষ্ট ৩০ শতাংশ ব্যয় সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি, দেশীয় বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণের পাশাপাশি বন্ধু রাষ্ট্র ও বিদেশি আর্থিক প্রতিষ্ঠান হতে দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।