অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ
1.
রনি, জনি ও জিহান তিন বন্ধু চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় পড়ে তোলেন। তারা বিক্রয়ের উদ্দেশ্যে দশটি বহুতল ভবন নির্মাণ করবেন। যার প্রত্যেকটিতে একশতটি করে ফ্ল্যাট থাকবে। চুক্তি মোতাবেক তারা কাজ শুরু করে এবং পরবর্তীতে একটা সময়ে কাজ শেষ করেন। এরই মধ্যে তারা ফ্ল্যাট বিক্রয় করতে থাকেন। কিন্তু একজন ক্রেতার নিকট তাদের পাওনা চল্লিশ লক্ষ টাকা আদায় করতে পারছে না। এমনকি পাওনা আদায়ে মামলা দায়ের করতেও পারছে না।
ঘুমন্ত অংশীদার কাকে বলে?
“চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি”- ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায়
যে কারণে অংশীদারেরা পাওনা আদায়ে মামলা করতে ব্যর্থ হলো-? ব্যাখ্যা কর। উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"ক", "খ", "গ" এবং "ঘ" একটি অংশীদরি ব্যবসায় গঠন করেন। "গ" এবং "ঘ" প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। অপরদিকে "ক" তার সুনামের জন্য ব্যবসায়ে অংশীদার হয়েছেন। চুক্তি মোতাবেক ২০২৩ সালে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমের মেয়াদ শেষ হয়। গত বছর প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। তাই চুক্তি সংশোধনপূর্বক তারা ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
মুনির, মুসা ও মিথুন পারস্পরিক সমঝোতায় নারায়ণগঞ্জের বিসিক এলাকায় 'বাঁধন ফ্যাশন হাউস' নামে একটি বায়িং হাউস প্রতিষ্ঠা করেন। চুক্তি অনুযায়ী মুসার মূলধন ও দায়ের পরিমাণ সমান। বেশ কয়েক বছর ব্যবসায় ভালো চললেও ব্যক্তিগত দেনার জন্য আদালত মুসাকে দেউলিয়া ঘোষণা করে। এমতাবস্থায় ব্যবসায়ের পরিণতি নিয়ে মুনির ও মিথুনকে নতুন করে ভাবতে হচ্ছে।
স্নিগ্ধা, কণা, রিতা তিন বান্ধবী তারা সবাই সমহারে মূলধন দিয়ে ব্যবসায় শুরু করে। রিতা চাকরির কারণে বিদেশে অবস্থান করায় ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারছেন না। কণা পারিবারিক কারণে ব্যবসায় থেকে অবসর গ্রহণ করে কিন্তু তার মূলধন উত্তোলন না করে ঋণ হিসেবে রেখে যায়। স্নিগ্ধা, ব্যবসায়ের দায় বহনে অপারাগতার শর্ত জুড়ে দেয়।
সুজন ও নাজিম দু'জন মিলে ডায়াগনস্টিক সেন্টার খুললো । তাদের মূলধন বাড়ানোর প্রয়োজন হওয়ায় হাসুকে অংশীদার হওয়ার প্রস্তাব দিল। হাসু ব্যবসায়িক ঝামেলায় না গিয়ে শুধু মূলধন বিনিয়োগ করতে সম্মত হলো। হাসুর সরবরাহকৃত মূলধনের দায় সীমিত হবে- এ মর্মে তাদের মধ্যে একটি চুক্তি হয়।