প্রকল্পের প্রয়োজনীয়তা
1. রফিক বললো, আমার ল্যাপটপটি হারানোর পর আমি হাতের ও পায়ের ছাপ দেখে চোর শনাক্ত করি। বেলাল বললো, কোনো বিষয়কে যথার্থভাবে জানতে হলে পর্যাপ্ত তথ্য থাকতে হবে। যেমন— ঘটনা নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন ইত্যাদি।
পরীক্ষণমূলক সমর্থন কী?
কোনো ঘটনা ব্যাখ্যায় বাস্তব কারণকে স্বীকার করতে হবে কেন?
রফিকের বক্তব্য তোমার বইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
বেলালের বক্তব্যে যে বিষয়কে নির্দেশ করে তার স্তরগুলো বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ঘটনা-১: সুফিয়ান সাহেব অফিস থেকে বাসায় ফেরার পর দেখলেন যে, তাঁর পকেটে রাখা মোবাইলটি নেই। এতে তিনি ধারণা করলেন, মোবাইলটি হয় ব্যাগে রয়ে গেছে না হয় অফিসের টেবিলেই রয়ে গেছে।
ঘটনা-২: এ বছর হঠাৎ করে বাজারে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় শাহানা বেগম ভাবলেন, সাগরে হয়তো ইলিশের উৎপাদন কমে গেছে।
নিচের উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
সজল আকাশকে বলল, 'তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার সঠিক ভিত্তি নেই। এতে কোনো পরীক্ষণ, নিরীক্ষণ ও অনির্দেশ যাত্রা নেই।' আকাশ বলল, 'আমি তো শুধু অবাধ অভিজ্ঞতা ও ব্যতিক্রমহীন দৃষ্টান্তের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছি। কাজল বলল, 'আমি তো কয়েকটি ঘটনাকে একসাথে করে সিদ্ধান্ত নেই।'
নিয়তির ছোট ভাই নিপুণ খেতে চায় না। তাই তার মা প্রায়ই বিভিন্ন কিছুর ভয় দেখিয়ে খাওয়ান। একদিন তিনি নিপুণকে বললেন- “তাড়াতাড়ি খাও সোনা, না খেলে ভূত এসে খেয়ে ফেলবে।"
নিয়তির বাবা কিছু আপেল কিনে আনলেন। আপেল ফরমালিনযুক্ত কি না তা দেখার জন্যে ২ সপ্তাহ রেখে দিলেন। দেখলেন ২ সপ্তাহ পরও আপেলে একটুও পঁচন ধরেনি। তিনি সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত।
দিদার সাহেবের সাততলা নতুন ভবনটি হঠাৎ একদিকে হেলে গেল। এলাকাবাসীর ধারণা, কোনো বিশাল দৈত্য রাতের আঁধারে ভবনটিকে ধাক্কা দিয়েছে। তাই এটি একদিকে হেলে পড়েছে। গৃহনির্মাণ কর্তৃপক্ষ ভবন হেলে পরার কারণ নির্ণয় করার জন্য তদন্ত কমিটি গঠন করলো। কমিটি ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করলো, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও দুর্বল পাইলিং এর কারণে ভবনটি হেলে পরেছে।