চর্চাচর্চা
রেজিস্ট্রেশন
Chorcha
01605-002711
[email protected]
Moho, House No- 568, Road 1/A, Rajshahi 6207

Features

Mock Exam
Question Bank

Streams

SSC Science
HSC Science
HSC Arts
HSC Commerce
BCS/Job

Company

About
OurSchool
Affiliates
Help
FAQ

Legal

Terms & Conditions
Privacy Policy
Refund Policy
E-TIN NUMBER: 371617991290
Trade licence No: 03/B - 2673
Get it on Google PlayDownload on the app store

© 2026 Chorcha Tech Ltd. All rights reserved.

Institution management for schools — ourschool.io

লাভ লোকসান আবন্টন হিসাব

1. রফিক, সফিক ও নাফিস একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ২:২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের সার্বিক দায়িত্ব পালনের জন্য সফিক ২,০০০ টাকা করে মাসিক বেতন পাবে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারাবছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা উত্তোলন করে। রফিক ২০২৩ সালের ১ জুলাই তারিখে ২০,০০০ টাকা ঋণ হিসাবে ব্যবসায়ে সরবরাহ করে।

উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরে ব্যবসায়ের মুনাফার পরিমাণ দাঁড়ায় ২,২০,০০০ টাকা।

CTG.B 24
ক.

রফিকের ঋণের সুদ নির্ণয় কর।

খ.

লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।

গ.

সফিক ও নাফিস এর মূলধন হিসাব প্রস্তুত কর।

লাভ লোকসান আবন্টন হিসাব টপিকের ওপরে পরীক্ষা দাও
ai robot

তোমার যে কোন ডাউট সলভ করো চর্চা

Ai এর মাধ্যমে

Try চর্চা Ai
বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো

ডাউট সলভিং চর্চা AI

ডাউট সলভিং চর্চা AI

উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

সবকিছু এক প্রিমিয়াম প্যাকেজে

Related question

সান ও মুন একটি অংশীদারি কারবারের দু'জন অংশীদার। তাদের লাভ লোকসান বণ্টনের অনুপাত ৭:৩। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ১,৮০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সান প্রতি মাসে ২,০০০ টাকা বেতন পাবে। সারা বছর ধরে অংশীদারদগণ প্রতিমাসের শেষে ব্যবসায় থেকে যথাক্রমে ১,৮০০ টাকা ও ১,০০০ টাকা নগদে উত্তোলন করেন। ১ জুলাই তারিখে মুন ২০,০০০ টাকা ঋণ হিসেবে প্রদান করে সান এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য বিষয়সমূহ বিবেচনা করার পূর্বে ব্যবসায়ের নিট লাভের পরিমাণ ছিল ১,৬০,০০০ টাকা।

চন্দ্র, সূর্য ও তারা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৫:৩:২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তাদের মূলধন যথাক্রমে ৫,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা ছিল। মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সূর্য তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেতন পাবে। ২০২৩ সালের ১ জুলাই চন্দ্র ব্যবসায়ে ৯০,০০০ টাকা ঋণস্বরূপ আনয়ন করেন। অংশীদারগণ প্রত্যেকে কারবার হতে প্রতি মাসের শুরুতে ২,৫০০ টাকা করে উত্তোলন করেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট লাভ ২,৮০,০০০ টাকা ছিল।

P, Q ও R একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৯০,০০০ টাকা, ৬০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা। তাঁদের চলতি হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল:

P ১০,০০০ টাকা (ক্রেডিট)

Q ৪,০০০ টাকা (ডেবিট)

R ৭,০০০ টাকা (ক্রেডিট)

তাঁদের অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের উপর ৬% হারে সুদ ধার্য করতে হবে। ২ জুলাই ২০২৩ তারিখে P '১৫,০০০ টাকা ঋণ সরবরাহ করে। R তাঁর বেতন বাবদ বাৎসরিক ৭,০০০ টাকা পাবে। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কারবারের নিট আয় ছিল ২৯,০০০ টাকা।

বিলকিস, হালিমা ও রিমি একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-ক্ষতি যথাক্রমে ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,৩০,০০০ টাকা এবং ১,২০,০০০ টাকা। বিলকিস প্রতি মাসে ১৮০০ টাকা বেতন পাবে। হালিমা ও রিমি সারা বছরে ১০,০০০ টাকা ও ১২,০০০ টাকা নগদ উত্তোলন করেছে। মূলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করার সিদ্ধান্ত হয়। বিলকিস রিমিকে এ মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, রিমি মুনাফার অংশ বাবদ কমপক্ষে ৪,০০০ টাকা পাবে। উপরোল্লিখিত সমন্বয় সাধনের পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নিট লাভ ৬১,০৫০ টাকা।