কর্তব্যপরায়নতা,হালাল,হারাম ও দেশপ্রেম
1. রফিক সাহেব সমাজসেবা অফিসার, গাড়ির লাইসেন্স করতে গিয়ে দেখলেন যে বিআরটিএ তে দালাল না ধরলে ও অফিসের সবাইকে খুশি না করলে কোনো কাজ হয় না। উপরন্তু অনেক ঝামেলা ও সময় লেগে যায়, যা তার নেই। তাই তিনি সব কিছু ম্যানেজ করে খুব অল্পসময়ে লাইসেন্স করে নেন। অথচ তার অফিসে কোনো প্রতিবন্ধী বা অসহায় মানুষ আসলে তিনি নৈতিক দায়িত্ব মনে করে তাদের কাজ দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করেন।
দেশপ্রেম কী?
হারাম উপার্জনের কুফল আলোচনা করো।
বিআরটি-এর কর্মচারীদের খুশির উপার্জন কী ধরনের? ব্যাখ্যা করো।
প্রতিবন্ধীরা কোন ধরনের অধিকার পাবে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গণি মিয়া একজন রিকশা চালক। একদিন এক যাত্রী তার ব্যাগটি রিকশায় রেখে চলে যাচ্ছিল। তখন সে ঐ লোকটিকে ডেকে ব্যাগ দিয়ে দিল। স্ত্রী ঘটনাটি শুনে বলে, 'কি দরকার আছিল? বাড়ি নিয়া আইলেই পারতা।' গণি মিয়া জবাবে বলল, 'হারামের মাল খাওনের থাইকা, না খাইয়া থাকন ভাল।'
রহিমা বেগম একজন ধার্মিক মহিলা। তিনি পূর্ণ সততার সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আয়-উপার্জন করেন। অপরদিকে লতিফা বেগমও একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাসাধারণকে মিথ্যা বলেন। পণ্যের দোষ-ত্রুটি গোপন করে বেশি দামে বিক্রি করে বেশি আয়-উপার্জন করেন।
জনাব 'চ' এর দুই ছেলের মধ্যে একজন বুদ্ধি প্রতিবন্ধী। এ কারণে সে খুব অসন্তুষ্ট। সে মনে করে, এটি তার বা'তার পূর্বপুরুষের পাপের ফসল। সে মনে করে, প্রতিবন্ধিতা একটি অভিশাপ। তার এরূপ মনোভাব বুঝতে পেরে এলাকার ইমাম সাহেব খুতবায় বলেন, প্রতিবন্ধিতা কোনো অভিশাপ বা পাপের ফসল নয়; বরং এটি ব্যক্তির জন্য আখিরাতের সম্মানিত হওয়ার কারণ। অপরদিকে, জনাব 'ছ' একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং কর্মচারীদের বেতন যথাসময়ে এবং যথাযথভাবে প্রদান করেন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শরিয়তের বিধান লঙ্ঘন করেন না।
আব্দুল্লাহ ও মুজাম্মেল একটি সরকারি অফিসে চাকরি করেন। মুজাম্মেল বিভিন্ন সময় ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। অপরদিকে, আব্দুল্লাহ প্রতিদিন যথাসময়ে অফিসে হাজির হন এবং একদিন দেরিতে আসায় তিনি খুবই অনুতপ্ত হন এবং তিনি বলেন, "আমরা যাই করি না কেন একজন সবকিছু দেখছেন।"।