কৃষির কাঠামো
1. রমিজ সাহেব একজন ক্ষুদ্র চাষি। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে পরিবারের সদস্যদের নিয়ে নিজেই চাষাবাদ করেন। কঠোর পরিশ্রম করেও তিনি সচ্ছলতার মুখ দেখেননি। বরং কোনোরকমে জীবননির্বাহ করে চলেছেন। অন্যদিকে, সফিক সাহেব অনেক ভূ-সম্পত্তির মালিক। জমি চাষাবাদ করে তিনি বেশ লাভবান হয়েছেন। তার নিজের ট্রাক্টর ও সেচযন্ত্র আছে। গত বছর তিনি উৎপাদিত পণ্য ও উপকরণ পরিবহনের জন্য একটি পিকআপ ভ্যান ক্রয় করেছেন। এ বছর তিনি একটি হারভেস্টার কেনার ইচ্ছা পোষণ করেন।
কৃষিঋণ কী?
পরিবেশ দূষণ কীভাবে কৃষি উৎপাদনে প্রভাব ফেলে?
উদ্দীপকে আলোচিত রমিজ সাহেবের খামারের বৈশিষ্ট্য আলোচনা করো।
উদ্দীপকের রমিজ সাহেব ও সফিক সাহেবের খামারের মধ্যে পার্থক্য মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. ফজলে ইলাহী অর্থনীতি বিষয়ে একজন জনপ্রিয় শিক্ষক। বাংলাদেশের কৃষিতে আইসিটি (ICT) এর গুরুত্বের উপর তিনি শ্রেণিকক্ষে পড়াচ্ছেন। উনি বলেন, কৃষি জমির গুণাগুণ, রোগবালাই ও তার প্রতিকার সম্বন্ধে জানা, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং কৃষিবিজ্ঞানী ও গবেষকদের সাথে যোগাযোগ ক্ষেত্রে ICT গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সরকার উপজেলা পর্যায়ে 'কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র' স্থাপন, প্রশিক্ষণ প্রদান, কৃষি SMS সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।
রহিম মিয়া চরাঞ্চলের একজন কৃষক। পূর্বে তার জমি থেকে প্রাপ্ত ফসল নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারত। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্প কারখানা স্থাপন ও অন্যান্য কারণে কার্বন ডাই-অক্সাইড, সি. এফ. সি ও মিথেন গ্যাসের নিঃসরণ অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, খরা, জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে। এতে রহিম মিয়ার ফসলের উৎপাদন পূর্বের তুলনায় অনেক কম হচ্ছে।
জাফর কৃষি কাজ করেন। এ বছর তিনি চড়া সুদে ঋণ নিয়ে আলু উৎপাদন করলেন। ফলনও খুব ভালো হলো। কিন্তু বাজারে আলুর দাম অত্যন্ত কম। রাস্তাঘাট ও যানবাহনের অভাবে জেলা শহরের বাজারে নিতে পারেননি। এমতাবস্থায় স্থানীয় আড়ৎদারদের কাছে সস্তা দামে বিক্রি করতে হয়েছে। ফলে উৎপাদন খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে।
বাহার মিয়ার ১.৫ একর জমি আছে। তিনি তার সমস্ত জমিতে স্ত্রী ও ছেলের সাহায্য নিয়ে আমন ধান চাষ করে থাকেন। বর্ষার মৌসুমে তিনি ধানের সাথে মাগুর মাছের চায়ও করে থাকেন। অন্যদিকে জগলু মিয়াল ২০ একর জমি আছে। তিনি সম্পূর্ণ জমিতে আখ চাষ করেন এবং স্থানীয় চিনিকলে তা বিক্রি করে থাকেন।