পরিবহন, গুদামজাতকরণ,প্রমিতকরণ, পর্যায়িতকরণ
1. 'রসমালাই' দীর্ঘদিন ধরে মিষ্টি, সন্দেশ, জিলাপি ও দই ইত্যাদি তৈরি ও বাজারজাত করে আসছে। শুরু থেকে তাদের উৎপাদিত পণ্য শহরে বেশ জনপ্রিয় হলেও বর্তমানে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান বাজারে আসায় 'রসমালাই' এর বিক্রয় ও মুনাফা হ্রাস পেয়েছে। বর্তমানে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে 'রসমালাই' আকর্ষণীয় মোড়কে নতুন আঙ্গিকে পণ্য বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে।
ক্রয় কী?
"প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়"- ব্যাখ্যা কর।
রসমালাই তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যবসায়িক সফলতা অর্জনে তা কীরূপ ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. জমির নিজস্ব ২০ বিঘা জমিতে উৎপাদিত বাঁধাকপি ঢাকার কাওরান বাজারে বিক্রি করেন। তিনি বিভিন্ন আকারের বাঁধাকপি আলাদা করে বিক্রি করেন। এছাড়াও তিনি প্রতিটি কপিকে মোটা কাগজের আবরণে আবদ্ধ করেন। এগুলো অভিজাত এলাকার শপিং সেন্টারে বেশি মূল্যে বিক্রি করেন। ফলে জমিরের বাঁধাকপি সুখ্যাতি অর্জন করেছে।
মি. রমেশ নাটোর শহরের একজন মাছ ব্যবসায়ী। ইলিশের মৌসুমে তিনি বরিশাল থেকে এক সাথে অনেক পরিমাণ ইলিশ মাছ কেনেন। এগুলো তার দোকানে এনে বিভিন্ন গ্রেডে (যেমন বড়, মাঝারি, ছোট আকারে) ভাগ করে বিক্রি করেন। ফলে ভোক্তারা সহজেই পছন্দমতো ইলিশ মাছ কিনতে পারে। কিন্তু মৌসুমে ইলিশের দাম কম থাকে। তাই তিনি কিছু পরিমাণ মাছ ভবিষ্যতে বিক্রির জন্য সংরক্ষণ করেন। বছরের অন্যান্য সময় যেমন: পহেলা বৈশাখ, ঈদ ও কোরবানিতে সেগুলো চড়াদামে বিক্রি করেন। এভাবে মি. রমেশ আর্থিকভাবে যথেষ্ট লাভবান হন।
নিশাত এন্টারপ্রাইজ মৌলভীবাজারে ৩০০ একর জমি লিজ নিয়ে কমলা লেবুর চাষ করে এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কিন্তু বেশ কয়েকজন ব্যবসায়ী ভারত ও চীন থেকে কম মূল্যে কমলা লেবু আমদানি করায় উৎপাদন মৌসুমে কমলা লেবুর দাম কমে যায়। এতে একদিকে তার লাভ কমে ব্যায় অন্যদিকে সময়মতো বিক্রি করতে না পারায় অনেক কমলা লেবু নষ্ট হয়ে যায়।
মরিয়ম বেগম নরসিংদী থেকে আলু সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় দাম কমে যায়। পচনশীল হওয়ায় আরও লোকসানের আশংকায় তিনি তার কাছে থাকা আলু দ্রুত বিক্রয় করে দেন।