মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা ও ইসলামি সমাজের উন্নয়ন মূলক কাজে ইমামের ভূমিকা ও নেতৃত্বদান
1. রহমান সাহেব একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার কিছু বিশিষ্ট লোকের সাথে আলোচনা করে কাশিপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। অপরদিকে হিমায়েত সাহেব মানবজীবনের পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে একটি শিক্ষাব্যবস্থা গ্রহণ করেন এবং এ শিক্ষা সকলকে গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।
সংস্কৃতির আরবি প্রতিশব্দ কী?
’তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি'- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত রহমান সাহেবের কর্মকান্ডে কী ফুটে উঠেছে? উহা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত হিমায়েত সাহেবের শিক্ষাব্যবস্থা কোন ধরনের? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাসেল, সোহেল ও শামীম বন্ধু। তারা রাস্তার পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় সুমী ও রানী সেই পথে বাড়ি ফিরছিল। তাদের দেখে সোহেল শিস বাজায় এবং শামীম ও রাসেল উচ্চস্বরে গান গাইতে শুরু করে। এ সময় গ্রামের মসজিদের এক ইমাম সাহেব সে পথে যাচ্ছিলেন এবং তার হস্তক্ষেপে মেয়েরা রক্ষা পান। পরের দিন ঐ ইমাম সাহেব জুমার খুতবায় ভালো মানুষ হওয়ার প্রয়োজনীয়তা ও এলাকার নারী-পুরুষের নিরাপত্তা বিষয়ে সকলের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। জনৈক মুসল্লি বলেন- এটা আপনার কাজ নয়। আপনার কাজ শুধু মসজিদে নামায পড়ানো।
জনাব মায়মুনা' 'ক' এলাকার একজন সমাজসেবিকা। তিনি বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সবার স্বার্থ সংরক্ষণের নিমিত্তে একটি সার্বজনীন চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন এবং প্রত্যেক গোত্র থেকে একজন করে নেতা নির্বাচন করেন। চুপ্তিতে বলা হয়, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। একে অপরের বিপদে এগিয়ে আসবে কেউ কারো কোনো ক্ষতি করবে না। এক গোত্রের সাথে অপর গোত্রের কোনো বিরোধ হলে নেতৃবৃন্দ ফায়সালা করবে। এভাবে উক্ত এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব গোত্রের লোকদের শান্তিপূর্ণ সহাবস্থান চলতে লাগল।
জনাব মাসুদ সাহেব সরকারি চাকরির সুবাদে সুন্দরবন এলাকায় পোস্টিং পেলেন। তিনি লক্ষ্য করলেন যে, সুন্দরবন অঞ্চলের বৃক্ষ নিধনে এক শ্রেণির বনদস্যু সিদ্ধহস্ত। একদিন সকালে তিনি গুলিবিদ্ধ একটি হরিণকে দেখতে পেয়ে সেটির সেবা করে সুস্থ করে তোলেন। অত্র এলাকায় তিনি একটি সেমিনারের আয়োজন করে বৃক্ষ ও পশু নিধনের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করার ব্যবস্থা করেন।