ইসলামে নারী, শিশু, ও প্রতিবন্ধীর অধিকার
1. রহমান সাহেব একজন বিশিষ্ট শিল্পপতি। প্রতি বছর নিজ এলাকার অসহায়, এতিম ও বিধবাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। তাঁর বন্ধু শফিক সাহেব এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি প্রতিদিন সকাল ৯ টায় অফিসে আসেন এবং বিকাল ৫ টায় অফিস ত্যাগ করেন। কেউ দেরিতে অফিসে আসলে বা নির্ধারিত সময়ের আগে অফিস থেকে চলে গেলে তাকে সতর্ক করেন। এক কর্মকর্তা পর পর তিন দিন দেরি করে অফিসে আসায় শফিক সাহেব তাঁর একদিনের বেতন কর্তন করে দেয়।
তাকওয়া কী?
'বৈধ উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত'- ব্যাখ্যা করো।
রহমান সাহেবের কার্যক্রমে কিসের লক্ষণ প্রকাশ হয়েছে? ব্যাখ্যা করো।
শফিক সাহেবের কাজের সামাজিক প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব 'র' একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি তার একমাত্র সন্তানের বিয়ের জন্য আত্মীয়- স্বজনসহ কনে পক্ষের বাড়িতে গমন করেন। তিনি কনে পক্ষকে বিয়ের পূর্বে এমন কিছু প্রস্তাব দেন যার কারণে কনের অভিভাবক বাধ্য হয়ে পাত্রপক্ষকে নগদ অর্থ, অলংকার, আসবাবপত্র, 'ইলেক্ট্রিক দ্রব্য প্রদান করেন। বিষয়টি জেনে স্থানীয় ইমাম বলেন, বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ। বিষয়টি নিরসনে ইসলামের কঠিন নির্দেশনা রয়েছে। অপরদিকে জনাব 'দ' তাঁর স্ত্রীকে কারণে জোরপূর্বক শারীরিক ও মানসিক অত্যাচার করেন।
তথ্য-১: বাংলাদেশ রেলওয়ে স্টেশনগুলোতে পৃথক কাউন্টারের ব্যবস্থা করে মহিলাদের টিকেটিং সেবা প্রদান করে। মহিলা যাত্রীগণ এতে স্বচ্ছন্দে টিকেট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারেন।
তথ্য-২: বিদেশ ফেরত সুজন তার সঞ্চয়ের টাকায় একটি ফেনসিডিলের কারখানা চালু করে। কিছুদিন পর স্ত্রীর পরামর্শে সুজন কারখানাটিকে মিনারেল ওয়াটারের কারখানায় রূপান্তরিত করে। এতে দেখা যায়, আগের চেয়ে বর্তমানে সে আরো বেশি মুনাফা অর্জন করতে পারছে। আগে সুজন নামাজ পড়ত না। এখন সে নিয়মিত নামাজ আদায় করছে।
নাসরিনের তিন সন্তানের মধ্যে রাজিয়া চোখে দেখে না। তিনি তাকে খুবই আদর করেন অন্যান্য সন্তানদের তুলনায়। শিক্ষা অর্জনের জন্য পাঠশালায় নিয়ে যান ও ব্রেইল পদ্ধতির সকল সুবিধা বাসায় এনে দেন। রাজিয়ার প্রতি নাসরিন কখনো অবহেলা করেন না। নাসরিনের স্বামী জনাব এনামুল দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গেলে তিনি তা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।