কর্তব্যপরায়নতা,হালাল,হারাম ও দেশপ্রেম
1. রাকিব সাহেব একটি কলেজের অধ্যক্ষ। তিনি নিয়মিত শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। কোন ছাত্র অনুপস্থিত থাকলে তার অভিভাবককে অবহিত করেন। শিক্ষকরা দেরিতে শ্রেণিকক্ষে প্রবেশ করলে তাদেরকে সতর্ক করেন। উক্ত প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত রাফিয়া টিফিন পিরিয়ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একাদশ শ্রেণির ছাত্র মানিক তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং ফোনে তার বাবা-মাকে জানায়। মানিকের কাজে মুগ্ধ হয়ে রাফিয়ার বাবা রাসূল (স) এর নিম্নোক্ত হাদিসটি উচ্চারণ করেন- 'তোমরা পৃথিবী বাসিদের প্রতি দয়া প্রদর্শন করো, আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন।'
'তাওয়াক্কুল' অর্থ কী?
'সাম্প্রদায়িক সম্প্রীতি 'শান্তি প্রতিষ্ঠার রক্ষা কবচ'- ব্যাখ্যা করো।
রাকিব সাহেবের কাজের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
মানিকের কর্মকাণ্ডে চিহ্নিত করে রাফিয়ার বাবার উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গণি মিয়া একজন রিকশা চালক। একদিন এক যাত্রী তার ব্যাগটি রিকশায় রেখে চলে যাচ্ছিল। তখন সে ঐ লোকটিকে ডেকে ব্যাগ দিয়ে দিল। স্ত্রী ঘটনাটি শুনে বলে, 'কি দরকার আছিল? বাড়ি নিয়া আইলেই পারতা।' গণি মিয়া জবাবে বলল, 'হারামের মাল খাওনের থাইকা, না খাইয়া থাকন ভাল।'
রহিমা বেগম একজন ধার্মিক মহিলা। তিনি পূর্ণ সততার সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আয়-উপার্জন করেন। অপরদিকে লতিফা বেগমও একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাসাধারণকে মিথ্যা বলেন। পণ্যের দোষ-ত্রুটি গোপন করে বেশি দামে বিক্রি করে বেশি আয়-উপার্জন করেন।
জনাব 'চ' এর দুই ছেলের মধ্যে একজন বুদ্ধি প্রতিবন্ধী। এ কারণে সে খুব অসন্তুষ্ট। সে মনে করে, এটি তার বা'তার পূর্বপুরুষের পাপের ফসল। সে মনে করে, প্রতিবন্ধিতা একটি অভিশাপ। তার এরূপ মনোভাব বুঝতে পেরে এলাকার ইমাম সাহেব খুতবায় বলেন, প্রতিবন্ধিতা কোনো অভিশাপ বা পাপের ফসল নয়; বরং এটি ব্যক্তির জন্য আখিরাতের সম্মানিত হওয়ার কারণ। অপরদিকে, জনাব 'ছ' একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং কর্মচারীদের বেতন যথাসময়ে এবং যথাযথভাবে প্রদান করেন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শরিয়তের বিধান লঙ্ঘন করেন না।
আব্দুল্লাহ ও মুজাম্মেল একটি সরকারি অফিসে চাকরি করেন। মুজাম্মেল বিভিন্ন সময় ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। অপরদিকে, আব্দুল্লাহ প্রতিদিন যথাসময়ে অফিসে হাজির হন এবং একদিন দেরিতে আসায় তিনি খুবই অনুতপ্ত হন এবং তিনি বলেন, "আমরা যাই করি না কেন একজন সবকিছু দেখছেন।"।