সংজ্ঞার প্রকৃতি
1.
রাখী তার গানের শিক্ষকের নিকট গান শিখছিল। গানের শিক্ষক রাখীকে বললো, সংগীত সাধনার বিষয়। প্রতিদিন কম-বেশি সাধনা করবে। রাখীর ছোট ভাই নিলয় তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা সংগীত কী?
জবাবে নিলয়ের বাবা নিলয়কে বোঝালো, "সংগীত হলো একটি দুর্মূল্য কোলাহল"। নিলয় এর অর্থ কিছুই বুঝল না। গানের শিক্ষক নিলয়কে বোঝালো, "সংগীত হলো সুর, তাল ও লয়ের একত্রিকরণ।
মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা দাও।
অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে?
উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের যে সংজ্ঞা দিয়েছেন তাতে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের যে সংজ্ঞা দিয়েছেন তাতে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সিরাজ সাহেব ছুটির দিনে তার দুই পুত্রসন্তানকে নিয়ে ঘোড়া গাড়ি করে বেড়াতে বের হলেন। তার বড় ছেলে রাফি বলল, ঘোড়া হচ্ছে কেশরপুচ্ছবিশিষ্ট এক প্রচণ্ড বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী। একথা শুনে তার ছোট ভাই শাফি বলল, ঘোড়া হচ্ছে পালকবিহীন চতুষ্পদী গৃহপালিত প্রাণী। এ ব্যাপারে সিরাজ সাহেব বললেন, ঘোড়া হচ্ছে সম্ভ্রান্ত প্রাণী।
দীপা ম্যাডাম ক্লাসে ঢুকেই প্রশ্ন করলেন, 'মা' সম্পর্কে তোমাদের ধারণা কী? মীনা বলল, "মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব।" "মোটেই না, মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে।"- শীলার উত্তর। ম্যাডাম বললেন, "ভিন্ন আঙ্গিকে তোমাদের দুজনের ধারণাই ঠিক।"
নূর আলম সাহেব প্রতিদিন সকালে পার্কে হাঁটতে যান। একদিন হাঁটতে গিয়ে হঠাৎ করেই তার বাল্যবন্ধু রাসেলের সাথে দেখা হয়। এরপর তারা পার্কে বসে গল্প করেন। ফেরার সময় নূর আলম সাহেব বন্ধুকে বাসায় আসতে বলেন। বাসায় ফিরে তিনি পরিবারের সবার কাছে তার বন্ধু সম্পর্কে বলেন, রাসেল বেশ শিক্ষিত, দেখতে ফর্সা ও উচ্চতায় লম্বা।
নিচের উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
সোহেল বলল, 'মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' নাসির বলল, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে হাসে, কাঁদে ও তাঁর ব্যক্তিত্ব আছে।' আসমা বলল, 'মানুষ হলো কলুর বলদ।'