আয়-ব্যয় হিসাব
1. রাজাপুর যুব সংঘ-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো-
আসবাবপত্র ৩,০০০ টাকা, ১৫% বিনিয়োগ ৪০,০০০ টাকা এবং খাদ্যসামগ্রী ও পানীয় ৮,৫০০ টাকা। অন্যান্য তথ্য: ১. বার্ষিক চাঁদার হার ১০০ টাকা করে ৪৫ জন সদস্যের নিকট হতে এ বছরের চাঁদা এখনো পাওয়া যায়নি। ২. বেতন বাবদ ৩,০০০ টাকা, খাদ্যসামগ্রী ও পানীয় বাবদ ২,০০০ টাকা এখনো বকেয়া রয়েছে। ৩. ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে অব্যবহৃত মনিহারি দ্রব্যাদির পরিমাণ ১,৫০০ টাকা ছিল এবং ৩১ ডিসেম্বর তারিখে অব্যবহৃত মনিহারি দ্রব্যাদি ২,৭০০ টাকায় মূল্যায়ন হয়েছে। অধিকন্তু চলতি বছরে মনিহারি দ্রব্যাদি বাবদ ২,০০০ টাকা এখনো পরিশোধ করা হয় নি। ৪. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে খাদ্যসামগ্রী ও পানীয় মজুদ ৬,৫০০ টাকায় মূল্যায়ন করা হয়। ৫. বার্ষিক কর ও অভিকরের পরিমাণ ৪,০০০ টাকা, প্রত্যেক বছর কর ও অভিকর পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম পরিশোধ করা হয়।
খাদ্যসামগ্রী ও পানীয় হতে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে তা নির্ণয় করো।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো।
বছর শেষে ক্লাবের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বহুরে মিতালী যুব সংঘের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো—-
মিতালী যুব সংঘ
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিতালী যুব সংঘের অন্যান্য সম্পদ ও দায়ের পরিমাণ নিম্নরূপ: আসবাবপত্র ২৫,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ৩০,০০০ টাকা, বকেয়া চাঁদা ২০,০০০ টাকা, অগ্রিম চাঁদা ৫,০০০ টাকা । অন্যান্য তথ্য : ১. ১,০০০ টাকা মূল্যের মনিহারি অব্যবহৃত আছে। ২. প্রবেশ ফি ৫০% এবং অনুদানের ৪০% মুনাফা জাতীয় ব্যয় ধরতে হবে। ৩. স্থায়ী সম্পদের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে। ৪. চলতি বছরসহ সব বকেয়া চাঁদা আদায় হয়েছে।
নব জাগরণ ক্লাবের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে প্রস্তুতকৃত প্রাপ্তি ও প্রদান হিসাব এবং অন্যান্য তথ্য নিম্নে সন্নিবেশিত হলো:
নব জাগরণ ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১৬

সমন্বয়সমূহ : ১. ১ জানুয়ারি, ২০১৬ তারিখে ক্লাবের দায় ও সম্পত্তিসমূহ ছিল দালান ২,৪০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, দরিদ্র কল্যাণ তহবিল ৩০,০০০ টাকা। ২. খাদ্যদ্রব্য ও পানীয় মজুদ ছিল ৩১-১২-২০১৫ তারিখে ৮,০০০ টাকা এবং ৩১-১২-২০১৬ তারিখে ১৫,০০০ টাকা, খাদ্যদ্রব্য বাবদ ৫,০০০ টাকা এখনো অপরিশোধিত রয়েছে। ৩. আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করো। পুরাতন আসবাবপত্র বিক্রয় এবং নতুন আসবাবপত্রের ক্রয় ০১-০৭-২০১৬ তারিখে সম্পন্ন হয়। ৪. ব্যয়াতিরিক্ত আয়ের অর্ধাংশ দরিদ্র কল্যাণ তহবিলে স্থানান্তর করো।
দিশারী যুব সংঘের ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও পরিশোধ হিসাব নিম্নরূপ-
দিশারী যুবক সংঘ
প্রাপ্তি ও পরিশোধ হিসাব
৩১-১২-২০১৫ তারিখে সমাপ্ত বছরের
অন্যান্য তথ্য : ১. ২০১৫ সালের ১ জানুয়ারি উক্ত প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়সমূহ ছিল: জমি ও দালান ৩,৫০,০০০ টাকা, আসবাবপত্র ৫৫,০০০ টাকা, ১৫% বিনিয়োগ ২,০০,০০০ টাকা, অগ্রিম প্রাপ্ত চাঁদা ২,৪০০ টাকা। ২. বিগত বছরের বকেয়া চাঁদা ৪,০০০ টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা ৬,০০০ টাকা প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত আছে। পক্ষান্তরে চলতি বছরের চাঁদা ৮,২০০ টাকা এখনো অনাদায়ী রয়েছে। ৩. সম্মানী ও ভাতা বিগত বছরের ২,০০০ টাকা চলতি বছর পরিশোধ করা হয়। চলতি বছরের ভাতা ৩,০০০ টাকা অপ্রদত্ত রয়েছে। ৪. আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের ওপর ১০% অবচয় ধার্য করো। ৫. অনুদানের অর্ধাংশ ও ভর্তি ফি এক-তৃতীয়াংশ মূলধন জাতীয় প্রাপ্তি বিবেচনা করতে হবে।
আগমনী ক্লাব-এর হিসাবের বইয়ের তথ্যাবলি থেকে নিচের প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করা হয়েছে-
অন্যান্য তথ্য: ১. ক্লাবের ৫০০ জন সদস্য আছে এবং প্রত্যেকে বার্ষিক ২০০ টাকা করে চাঁদা প্রদান করে। বিগত বছরের চাঁদা ২,০০০ টাকা এখনো বকেয়া রয়েছে। ২. ১-১-২০১৫ তারিখে ক্লাবের সম্পদ ও দায়সমূহ ছিল: আসবাবপত্র ৫০,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ৬,০০০ টাকা, বকেয়া ভোজ খরচ ৩,০০০ টাকা। ৩. আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য করতে হবে।