চর্চাচর্চা
রেজিস্ট্রেশন
Chorcha
01605-002711
[email protected]
Moho, House No- 568, Road 1/A, Rajshahi 6207

Features

Mock Exam
Question Bank

Streams

SSC Science
HSC Science
HSC Arts
HSC Commerce
BCS/Job

Company

About
OurSchool
Affiliates
Help
FAQ

Legal

Terms & Conditions
Privacy Policy
Refund Policy
E-TIN NUMBER: 371617991290
Trade licence No: 03/B - 2673
Get it on Google PlayDownload on the app store

© 2026 Chorcha Tech Ltd. All rights reserved.

Institution management for schools — ourschool.io

লাভ লোকসান আবন্টন হিসাব

1.

রাজীব, সজীব এবং তন্ময় যথাক্রমে ২ : ২ : ১ অনুপাতে লাভ- লোকসান বণ্টনের ভিত্তিতে একটি অংশীদারি কারবার পরিচালনা করে। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাμমে ৩,০০,০০০ টাকা, ২,৮০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। চুক্তি অনুযায়ী রাজীব তার মূলধনের ওপর ১০% হারে সুদ পাবে। অংশীদারগণের নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধরতে হবে। সার্বক্ষণিক কাজের জন্য তন্ময় মাসিক ২,০০০ টাকা বেতন পাবে। বছরের মাঝামাঝি সময়ে রাজীব ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। সারা বছরে অংশীদারদের নগদ উত্তোলনের পরিমাণ ছিল যথাμমে রাজীব ১০,০০০ টাকা, সজীব ৮,০০০ টাকা এবং তš§য় ৫,০০০ টাকা।উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ব্যবসায়ের মুনাফা ১,৩০,০০০ টাকায় উপনীত হয়।

JB 22
ক.

রাজীবের মূলধনের সুদ নির্ণয় কর।

খ.

লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।


গ.

রাজীব ও তন্ময়ের চলতি হিসাব প্রস্তুত কর।


লাভ লোকসান আবন্টন হিসাব টপিকের ওপরে পরীক্ষা দাও
ai robot

তোমার যে কোন ডাউট সলভ করো চর্চা

Ai এর মাধ্যমে

Try চর্চা Ai
বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো

ডাউট সলভিং চর্চা AI

ডাউট সলভিং চর্চা AI

উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

সবকিছু এক প্রিমিয়াম প্যাকেজে

Related question

নাফি, রাফি ও শাফি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা এবং ঐ তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ:

নাফি ১৫,০০০ টাকা (ক্রেডিট)

রাফি ১০,০০০ টাকা (ক্রেডিট)

শাফি ৫,০০০ টাকা (ডেবিট)

চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধরতে হবে। নাফি ও শাফি যথাক্রমে বার্ষিক ৬,০০০ টাকা ও ৫,০০০ টাকা বেতন পাবে। নাফি তার বেতন নগদে তুলে নেয়। বছরের মাঝামাঝি সময়ে রাফি ১০,০০০ টাকা ঋণ প্রদান করে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় নাফি, রাফি ও শাফি বছরে যথাক্রমে ৩,০০০ টাকা, ২,০০০ টাকা ও ১,৫০০ টাকা নগদ উত্তোলন করে। উপরিউক্ত সমন্বয়সমূহ সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের মুনাফা দাঁড়ায় ৪০,৫০০ টাকা। 

আমিন ও মতিন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ২ : ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ২,৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মতিন মাসিক ২,০০০ টাকা বেতন পায় । বছরের মাঝামাঝি আমিন ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে মতিন ৪০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে যার উপর ১২% হারে সুদ প্রদেয় হয়। উক্ত বছরে আমিন কারবার হতে ১৬,০০০ টাকা এবং মতিন ১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে ১২,০০০ টাকা উত্তোলন করে। অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ৫% ও ১০% সুদ ধার্য করতে সম্মত হয়। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে কিন্তু মতিনের বেতন ডেবিট করার পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ৭৫,১০০ টাকায় উপনীত হয় ।

নাকিব, শামিম এবং বাছির একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। ১ জানুয়ারি ২০২২ সালে তারা যথাক্রমে ৫,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করে। বাছির তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় থেকে সারা বছরে ৪৮,০০০ টাকা বেতন পাবে। ১ জুলাই শামিম ব্যবসায়ে ১,২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে। মূলধনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ প্রতি মাসে ৪,০০০ টাকা নগদ উত্তোলন করে। উপর্যুক্ত সমন্বয় সাধন করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০২২ সালে ব্যবসায়ের মোট মুনাফা হয় ২,৪৯,০০০ টাকা।

A, B ও C একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা এবং চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল A ২০,০০০ টাকা (ক্রেডিট), B ৩০,০০০ টাকা (ক্রেডিট) ও C ৮০,০০০ টাকা (ক্রেডিট) অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন হিসাবের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০২০ তারিখে A কারবারকে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করে। B বেতন বাবদ মোট ৫,০০০ টাকা পাবে। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের কারবারের নিট মুনাফা ছিল ৪৮,০০০ টাকা।