কৃষি খাতে পরিবর্তনের ধারা
1.
রাজু শিক্ষিত চাষি। পূর্বে তার জমি থেকে পর্যাপ্ত উৎপাদন হতো না। কিন্তু বর্তমানে রাজু ঐ জমিতে সারা বছরই বিভিন্ন শস্য ও সব্জি উৎপাদন করে। এছাড়া তিনি উন্নত যন্ত্রপাতি, বীজ এবং তথ্য প্রযুক্তির সমন্বয়ে কৃষি উৎপাদন বাড়িয়েছেন। তাই আরো ১ বিঘা জমি ভাড়া নিয়ে ফসল, শস্য ও সব্জি চাষের পরিধি বাড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
কৃষি কী?
কৃষির উপখাতগুলো কী কী?
রাজুর একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ কোন ধরনের উৎপাদন পদ্ধতি নির্দেশ করে- ব্যাখ্যা করো।
বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে রাজুর গৃহীত পদ্ধতিসমূহের গুরুত্ব ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গত কয়েক বছর ধরে নবীন মিয়া তার জমিতে একই ফসল উৎপাদন করায় উৎপাদন দিন দিন কমে আসছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে জানতে পারলেন যে জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই তিনি উক্ত জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন শুরু করলেন।
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ 'মোখা' এর কারণে কক্সবাজার ও সেন্টমার্টিন-এর নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং জলাবদ্ধতাসহ লবণাক্ততা বৃদ্ধি পায়। তাই বিশেষজ্ঞগণ লবণাক্ত ও জলাবদ্ধ অঞ্চলের জন্য বিভিন্ন কৃষি প্রযুক্তি আবিষ্কার করেন। যার সাহায্যে এই ভয়াবহ অবস্থা মোকাবিলা করা সম্ভব হয়েছে।