একধাপ ও বহুধাপ আয় বিবরনী
1. রাব্বি লিমিটেডের রেওয়ামিল নিম্নে প্রদত্ত হল:
রাব্বি লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৩
বিবরণ | ডেবিট (টাকা) | বিবরণ | ক্রেডিট (টাকা) |
নগদ তহবিল | ৮০,০০০ | প্রদেয় হিসাব | ৭০,০০০ |
প্রাপ্য হিসাব | ১,২০,০০০ | প্রদেয় নোট | ২৫,০০০ |
প্রাপ্য নোট | ৪০,০০০ | ৮% ঋণপত্র | ৯০,০০০ |
সমাপনী মজুত পণ্য | ৭০,০০০ | ব্যাংক জমাতিরিক্ত | ৩০,০০০ |
বিমা সেলামি | ১১,০০০ | ইস্যুকৃত শেয়ার মূলধন | ৩,০০,০০০ |
বেতন | ৪১,০০০ | সংরক্ষিত আয় (১-১-২০২৩) | ৪০,০০০ |
ভাড়া | ২৪,০০০ | বিক্রয় | ৩,৪০,০০০ |
অনাদায়ি পাওনা | ৬,০০০ | বকেয়া বেতন | ৫,০০০ |
প্রদত্ত লভ্যাংশ | ১৫,০০০ | ||
বিক্রিত পণ্যের ব্যয় | ২,০০,০০০ | ||
যন্ত্রপাতি | ২,৭৩,০০০ | ||
প্রাথমিক খরচ | ২০,০০০ | ||
মোটঃ | ৯,০০,০০০ | মোটঃ | ৯,০০,০০০ |
অতিরিক্ত তথ্যাবলি:
(১) ঋণপত্রের উপর ছয় মাসের সুদ অপ্রদত্ত রয়েছে।
(২) প্রাথমিক খরচের এক চতুর্থাংশ অবলোপন কর।
(৩) প্রাপ্য হিসাবের ৬% আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৪% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে।
(৪) শেয়ার মূলধনের উপর ৭% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(৫) বিক্রয় ব্যবস্থাপককে তাঁর কমিশন ধার্য করার পূর্ববর্তী পরিচালন লাভের উপর ৫% হারে কমিশন প্রদান করতে হবে।
আর্থিক বিবরণীতে প্রদর্শিতব্য নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় কর।
৩১ ডিসেম্বর, ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী তৈরি কর।
৩১ ডিসেম্বর, ২০২৩ সালের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
যমুনা কোম্পানি লিমিটেড এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হল:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৩
বিবরণ | ডেবিট (টাকা) | বিবরণ | ক্রেডিট (টাকা) |
অফিস সাপ্লাইজ | ২৬,০০০ | শেয়ার মূলধন: ৬,০০০ শেয়ার প্রতিটি ১০ টাকা | ৬০,০০০ |
অগ্রিম বিমা | ১৩,০০০ | প্রদেয় মজুরি | ১৫,০০০ |
বেতন | ১৫,০০০ | পুঞ্জিভূত অবচয় | ৮,০০০ |
অফিস সরঞ্জাম | ৯০,০০০ | সেবা আয় | ৭২,০০০ |
লভ্যাংশ প্রদান | ৪,০০০ | অনুপার্জিত সেবা আয় | ৬,০০০ |
সুনাম | ২২,০০০ | কমিশন | ৪,০০০ |
বিজ্ঞাপন | ১৫,০০০ | সংরক্ষিত আয় | ২০,০০০ |
মোটঃ | ১,৮৫,০০০ | মোটঃ | ১,৮৫,০০০ |
সমন্বয়সমূহ:
(১) চলতি বছরের অফিস সাপ্লাইজ খরচ ১৬,০০০ টাকা এবং অগ্রিম প্রদত্ত বিজ্ঞাপন ৮,০০০ টাকা।
(২) অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে ২,৫০০ টাকা।
(৩) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ৯%।
(৪) নিট আয়ের ২০% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।
(৫) অফিস সরঞ্জামের অবচয় ধার্য করতে হবে ৯,০০০ টাকা।
|