১ম
1. রাহা, রুমা ও বেলী সমুদ্রতীরে বেড়াতে গিয়েছে। সৈকতে কিছু ছেলে বল খেলছে। রাহার দৃষ্টি বলের দিকে। কিন্তু সাইরেনের শব্দে সে সমুদ্রে জাহাজের দিকে তাকাল। অন্যদিকে, রুমাকে সমুদ্রতীরের ঝাউগাছ, বিভিন্ন রঙের ফেস্টুন ও হাতি বিমোহিত করছে। কিন্তু বেলী সৈকতের দোকানগুলো দেখছে। কারণ তার জামা ও পুঁতির মালা কিনতে হবে ।
সংবেদন কী?
প্রত্যক্ষণ কীভাবে সংগঠিত হয়?
রাহার মধ্যে মনোযোগের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? বর্ণনা করো।
রুমা ও বেলীর মনোযোগের শর্তের ভিন্নতার তুলনামূলক আলোচনা করো ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১: মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসই এবং রংপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছে। কোথায় ভর্তি হবে সিদ্ধান্ত নিতে পারছে না। শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন।
দৃশ্যকল্প-২: জহির সাহেব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠানে শ্রমিক মালিক সুসম্পর্ক রয়েছে। সকলের বেতন ভালো। ইদানীং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে উৎপাদন কমছে। এদিকে জহির সাহেবের বাবা জীবিত নেই। তাঁর প্রতিষ্ঠিত স্কুলটির এসএসসি পরীক্ষার ফলাফল আগের মতো ভালো হচ্ছে না। জানা গেল এখানে সঠিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে না।
মনোয়ারা বেগমের স্বামী কিডনী ও হার্টসহ নানাবিধ জটিল রোগে ভুগে ২ মাস আগে মৃত্যুবরণ করেছেন। মনোয়ারা বেগম তার স্বামীর অক্লান্ত সেবা করেছেন। তার স্বামীর প্রতিটি ঔষধের নাম, পাওয়ার, জেনেরিক নাম, সেবন সময় সব তার মুখস্থ থাকতো। তার সহকর্মী জলিল সাহেবেরও ইদানীং হার্ট এবং কিডনীতে সমস্যা দেখা দিয়েছে। মনোয়ারা বেগমের স্বামী কখন, কী কারণে, কোন ঔষধ খেতেন তা জানার জন্য তিনি তার শরণাপন্ন হলেন। কিন্তু মনোয়ারা বেগম কিছুতেই মনে করতে পারলেন না। ঔষধের নাম সম্পূর্ণ ভুলে গেছেন। মন খারাপ করে একটি হোটেলে বসলেন। লক্ষ করলেন হোটেলের বেয়ারাটা কাস্টমারের সব হিসাব বলতে পারে, তবে বিল পরিশোধ হয়ে গেলে সব ভুলে যায়।