মান ও মান ব্যবস্থাপনা
রাহাত গার্মেন্টস একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের গুণগত মানের দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। পণ্য উৎপাদনে পরিদর্শন, পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ বারদ অর্থ ব্যয় করার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পোশাকেরও গুণগত মান বাড়ায়। অন্যদিকে প্রতিযোগী প্রতিষ্ঠান 'রাশেদ গার্মেন্টস' ও গুণগত মানের পোশাক তৈরি করে। প্রতিষ্ঠানটি যেকোনো সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে কর্মীদের মতামতের গুরুত্ব দেয় না। ফলে কর্মীরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং পণ্যের গুণগত মানও কমে যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'জেরিন গার্মেন্টস' হলো গাজীপুরে প্রতিষ্ঠিত একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কিছুদিন পূর্বে এটি বিদেশি 'ক্রেতার কাছে থেকে একটি বড় অর্ডার পায়। অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় অনেক পণ্য বাতিল করে নতুন করে উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয়।
জনাব হামিম আনন্দ বেকারির মালিক। 'ক্রেতারা তার বেকারি থেকে বিভিন্ন ধরনের আইটেম যেমন: কেক, বিস্কুট, চানাচুর ইত্যাদি ক্রয় করে থাকেন। কিন্তু একদিন একজন ক্রেতা কেক ক্রয়ের পর সেই কেক নিম্নমানের হওয়ায় তা বেকারিতে ফেরত দিল। এর ফলে আনন্দ বেকারির সুনাম নষ্ট হয়। পরবর্তীতে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি তার প্রস্তুতকৃত পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এর ফলে তার হারানো সুনাম ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
মি. শাহিন' এমবিএ শেষ করে মান ব্যবস্থাপক হিসেবে একটি পোশাক কারখানায় যোগদান করেন। সম্প্রতি মান ব্যবস্থাপনার ওপর জাপান থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তাই মান ব্যবস্থাপনায় ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য পরিদর্শন, পরীক্ষণ সংক্রান্ত ব্যয়ের ওপর বেশি জোর দেন। এছাড়াও পণ্যের মান নিয়ন্ত্রণের প্রতিটি পর্যায়ে যত্নসহকারে পর্যবেক্ষণ করেন।