সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য
1. রিয়া এবং রোদ পাঠ্যবইয়ের একটি বিষয় নিয়ে আলোচনা করছিল, যা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত। এটি জনকল্যাণে অপরিহার্য। রাষ্ট্রের সব নাগরিকের এ বিষয়ের জ্ঞান থাকলে কেউ কারও অধিকার নিয়ে এবং স্বাধীনতা নিয়ে হস্তক্ষেপ করবে না।
আইনের প্রাচীন উৎস কী?
ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কী বোঝ?
উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রহিম এ বছর একাদশ শ্রেণির মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার বাবা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। তার বাবা রহমান সাহেব বর্তমান জাতীয় সংসদের সদস্য। রহিমের ইচ্ছা রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। তাই সুযোগ পেলেই সে তার বাবার সাথে নাগরিক অধিকার, রাষ্ট্র, সংবিধান ও সুশাসন বিষয়ে আলোচনা করে। ছেলের আগ্রহ দেখে রহমান সাহেব এ বিষয়ে আরও জ্ঞান অর্জনের জন্য রহিমকে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়টি পাঠ্য হিসাবে নেয়ার পরামর্শ দেন।
ডা. ফারজানা পেশায় চিকিৎসক হলেও একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়ে যথেষ্ট সচেতন। সে তার শিক্ষক বাবার কাছ থেকে একটা বই নিয়ে পড়ে নাগরিকতা বিষয়ক অনেক তথ্য জানতে পারে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, সংবিধান সম্পর্কেও জানতে পারে। সে উপলব্ধি করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে প্রতিটা নাগরিকের এই বিষয়টি পাঠ করা প্রয়োজন।