অংশীদারি ব্যবসায় নিবন্ধন ও না করার পরিণাম
1.
রুদবা ও সামিনা দুই বান্ধবী সমঝোতার ভিত্তিতে পাঁচ বৎসর ধরে একটি 'বুটিক হাউস' বেইলী রোডে গড়ে তুলেছেন। বুটিক হাউসের ব্যবসায় সফল হওয়ায় তাদের মূলধন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের একজন ক্রেতা তৌহিদার কাছে পাওনা ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বার বার তাগাদা দিয়েও আদায় করা যাচ্ছে না। আবার তারা আদালতের কাছে মামলা করতেও পারছে না।
অংশীদারি চুক্তিপত্র কী?
'কর্মী অংশীদার' বলতে কী বোঝায় ?
উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
দুই বান্ধবী আদালতের কাছে মামলা করতে পারছে না কেন? উদ্দীপকের আলোকে তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রূপন্তী, প্রিয়ন্তী ও শ্রাবন্তী ঘনিষ্ঠ বান্ধবী। তারা তিনজনে একটি বুটিকসের ব্যবসায় করে। তাছাড়া রূপন্তীর নিজস্ব একটি বুটিকসের ব্যবসায় রয়েছে। অধিক লাভের আশায় তারা তিনজন মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় নিজেদের মতামত অনুযায়ী দলিলাকারে লিপিবদ্ধ করে ও নিবন্ধন করে। ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়াতে রূপন্তী তার নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।
মিস ফারহানা ও মিস তাহমিনা সমঝোতার ভিত্তিতে ৫ বছরের জন্য একটি হস্তশিল্পের কারখানা প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে নিবন্ধন করিয়ে নেন। তারা নগদ ও বাকিতে পণ্য কেনা- বেচা করেন। কিন্তু মিস রিমি নামে একজন ক্রেতা দীর্ঘদিন তাদের টাকা পাওনা প্রদানে গড়িমসি করছেন। এমতাবস্থায় তারা আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন ।
জনাব আলমগীর, জাহাঙ্গীর ও তুহিন এই তিন প্রতিবেশী মিলে চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। জনাব জাহাঙ্গীর চুক্তি মোতাবেক ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। দিন দিন তাদের ব্যবসায় সুনাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু গত বছরে তাদের এক দেনাদারের নিকট থেকে পাওনা আদায় করতে পারছে না।এমনকি আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হয়েছে।
তুর্ক, শিলা, ইফতি ও রানা চুক্তির ভিত্তিতে পাঁচ বৎসর মেয়াদি একটি পার্সেল ডেলিভারি ব্যবসায় আরম্ভ করলেন। তারা প্রচলিত আইনে তাদের সংগঠনটি নিবন্ধন করেনি। সম্প্রতি তাদের একজন দেনাদারের কাছ থেকে পাওনা ৮০,০০০ টাকা বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তারা আদালতের আশ্রয় নিতে গেলে আইনজীবী মামলা করতে পারবে না বলে জানিয়ে দেন ।